Monday, May 25, 2026
HomeScrollশুটিং সেটে কৃতী-রশ্মিকার সমকাম প্রেম!
Cocktail 2

শুটিং সেটে কৃতী-রশ্মিকার সমকাম প্রেম!

‘ককটেল ২’-এ দুই নায়িকার রোমান্স

ওয়েব ডেস্ক: আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে দাম্পত্য ইনিংস শুরু করতে চলেছেন রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) । এমন আবহেই দক্ষিণী সুপারস্টার নায়িকাকে নিয়ে নতুন গুঞ্জন চাউড় মায়ানগরীর সিনেপাড়ায়। শুটিংয়ে কৃতী শ্যাননের (Kriti Sanon) সঙ্গে রশ্মিকার সমকাম প্রেম নিয়ে বিস্তর ফিসফাস! ব্যাপারটা ঠিক কী? ‘রিয়েল’ নয়, এহেন গুঞ্জন আদতে রশ্মিকা মন্দানার ‘রিল লাইফ’ নিয়ে।

২০১২ সালের জনপ্রিয় ছবি ‘ককটেল’-এর সিক্যুয়েল ‘ককটেল ২’ (Cocktail 2) ঘিরে বহুদিন ধরেই জোর আলোচনা চলছে। এবার সেই ছবিকে ঘিরেই সামনে এল সিক্যুয়েল। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে শাহিদ কাপুর, রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna) এবং কৃতি শ্যানন-কে (Kriti Sanon)। প্রসঙ্গত, প্রথম ‘ককটেল’ ছবিতে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন, সইফ আলি খান এবং ডায়ানা পেন্টি।

আরও পড়ুন: বঙ্গসম্মানে ভূষিত একঝাঁক উজ্জ্বল তারকা, সম্মান পাচ্ছেন পরমব্রত, নচিকেতা, ইমন

‘ককটেল ২’ নিয়ে বছর দেড়েক ধরেই বহু জল্পনা-কল্পনা শোনা যাচ্ছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। বিদেশে শুটিংকালীনও ক্যামেরার নেপথ্য কিছু দৃশ্য নেটভুবনে ভাইরাল হয়েছিল। এবার রশ্মিকা সাতপাক ঘোরার আগেই ফাঁস ‘ককটেল ২’-এর প্লট। কানাঘুষো, এই ছবিতে নাকি কৃতী শ্যাননের সঙ্গে সমকাম প্রেমে বুঁদ হবেন রশ্মিকা। কৃতী-রশ্মিকা এই ছবিতে ‘সমকাম দম্পতি’ হিসেবে ধরা দেবেন। আর তাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তি হিসেবে প্রবেশ শাহিদ কাপুরের।সম্প্রতি শুটিংয়ের শেষ দিনে গোটা ‘ককটেল ২’ টিম নিয়ে ছবি ভাগ করে নিয়েছিলেন পরিচালক হোমি আদাজানিয়া। যেখানে একফ্রেমে কৃতী শ্যানন, রশ্মিকা মন্দানা ও শাহিদ কাপুরকে দেখা গিয়েছে। গল্পের মূল কেন্দ্রে থাকবে আধুনিক প্রেক্ষাপটে এক জটিল ত্রিকোণ প্রেম এবং সম্পর্কের টানাপোড়েন। যদিও ছবির নির্মাতাদের তরফে এখনও পর্যন্ত এই গল্প নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি। এরপরই শোনা যায়, বর্তমান প্রজন্মের প্রেক্ষাপটে সমকাম প্রেমের আধারে চিত্রনাট্য সাজানো হয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D