Friday, June 5, 2026
HomeScroll‘বাংলার জন্য বড্ড বেশি হ্যাংলা ওরা' নাম না করে বিজেপিকে কটাক্ষ মমতার
Mamata Banerjee

‘বাংলার জন্য বড্ড বেশি হ্যাংলা ওরা’ নাম না করে বিজেপিকে কটাক্ষ মমতার

আগে বাংলাকে চিনতে হবে, দিল্লির লাড্ডুর কাছে মাথা নত করি না: মমতা

কলকাতা: বিধানসভা নির্বাচন (WB Assembly Election) যত এগিয়ে আসছে রাজ্যে বাড়ছে রাজনৈতিক তরজা। নির্বাচনী আবহে শনিবার আন্তর্জাতিক ভাষা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে নাম না করে বিজেপি-কে ‘হ্যাংলা’ বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বললেন, “ওরা বাংলার জন্য বড্ড বেশি হ্যাংলা।” বাংলায় কথা বললে ভিনরাজ্যে কেন হেনস্থার শিকার হতে হচ্ছে, তা নিয়েও এদিন সরব হন মুখ্যমন্ত্রী পদ্মশিবিরকে বলেছেন, ‘‘গায়ের জোরে মন জয় করা যায় না। আগে বাংলা শুনুন, জানুন, শিখুন।’’

ভিন রাজ্যে কাজে গিয়ে বার বার হেনস্থার শিকার হতে হচ্ছে বাংলায় কথা পরিযায়ী শ্রমিকদের। এমনকী বাংলায় কথা বলার জন্য বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বার বার সরব হয়েছেন। এদিন মমতা অভিযোগের সুরে বলেন,বাংলায় কথা বলার জন্য ভিন্‌রাজ্যে হেনস্থা হতে হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে। আবার পশ্চিমবঙ্গকে ‘দখল’ করার চেষ্টা চলছে। কলকাতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপনী অনুষ্ঠান থেকে ওই সমস্ত বিষয়কে ছুঁয়ে গেলেন মুখ্যমন্ত্রী। কখনও বিজেপিকে নিশানা করে তিনি বলেছেন, ‘‘আমগাছে আম হয়, আমড়া হয় না।

আরও পড়ুন :

মমতার কথায়, ‘‘ছোটরা আড়ি করে। তারা বলে ফুচকা খাব। চকোলেট খাব। লজেন্স খাব। বাচ্চারা বলতেই পারে। এটা তাদের অভ্যাস। তখন মায়েরা বলে, ‘তুই এত হ্যাংলা কেন রে?’ আমার ওদের দেখে মনে হয়, বাংলার জন্য বড্ড বেশি হ্যাংলা!মমতা বলেন, “আমরা সব ভাষাকে সম্মান জানাই। কারণ আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের দেশের লোক। স্বামী বিবেকানন্দ এই ভাষাতেই কথা বলতেন। কোনও ভাষার উপর আক্রমণ হলে আমরা প্রতিবাদ করব। তবে স্পষ্ট বলতে চাই, বাংলায় কথা বললে কোথাও কোথাও তাঁদের উপর অত্যাচার করা হচ্ছে। আমাদের এখানেও অনেক গুজরাটি, মারোয়াডি আছেন। আমাদের ভাষাকে কেন অসম্মান করা হবে? আমরা রাজবংশী থেকে শুরু করে সব ভাষাকে স্বাগত জানাই। কিছু বাংলা বিদ্বেষী লোকজন বাংলা ভাষার উপর আঘাত আনছেন।”

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D