Sunday, February 1, 2026
HomeScrollগুপ্তচরবৃত্তির অভিযোগ! গ্রেফতার প্রাক্তন সেনা আধিকারিক
Arrested

গুপ্তচরবৃত্তির অভিযোগ! গ্রেফতার প্রাক্তন সেনা আধিকারিক

অভিযুক্ত প্রাক্তন বায়ু সেনা আধিকারিকের নাম কুলেন্দ্র শর্মা!

ওয়েব ডেস্ক : অপারেশন সিদুঁরের (Operation Sindoor) পর পাকিস্তানের (Pakistan) হয়ে গুপ্তচরবৃত্তির (Spying) অভিযোগ উঠেছিল বেশ কয়েকজনের বিরুদ্ধে। সেই অভিযোগে বহু সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে। এবার এক প্রাক্তন বায়ু সেনা আধিকারিকের বিরুদ্ধে উঠল গুপ্তচরবৃত্তির অভিযোগ। এবার গ্রেফতার (Arrest) করা হল তাঁকেও।

পুলিশ সূত্রে খবর, অভিযক্ত প্রাক্তন বায়ু সেনা আধিকারিকের (Former Air Force officer) নাম কুলেন্দ্র শর্মা। তিনি তেজপুরের বাসিন্দা। তাঁর উপর দীর্ঘদিন ধরেই নজর রাখা হচ্ছিল। এর পরেই তদন্তের পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, প্রাক্তন বায়ু সেনা আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইকে ভারতের গুরুত্বপূর্ণ তথ্য পাঠাতেন।

আরও খবর : দূষণ বড় বালাই! দিল্লিতে নিষিদ্ধ তন্দুর

অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি ফোন ও ল্যাপটপও বাজেয়াপ্ত করা হয়েছে। সেখান থেকে পুলিশ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বলেও খবর। এ নিয়ে সোনিতপুরের ডিএসপি হরিচরণ ভূমিজ বলেছেন, যে সব তথ্য সামনে এসেছে তা খতিয়ে দেখে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)-এর সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে কুলেন্দ্র শর্মা-র। তবে তদন্ত শেষ হওয়ার পরেই গোটা বিষয়টি সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছেন তিনি।

জানা গিয়েছে, কুলেন্দ্র শর্মা অবসরের আগে সামলেছিলেন তেজপুরের বায়ুসেনা ঘাঁটিকে। যেখানে রয়েছে ভারতের বহু গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান। ২০০২ সালে অবসরের পর তিনি কাজ করেছিলেন তেজপুর বিশ্ববিদ্যালয়ে। ইতিমধ্যে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News