Thursday, March 26, 2026
HomeScrollতমলুক পুরসভার চেয়ারম্যান চঞ্চল খাঁড়া নির্বাচন খারিজ হাইকোর্টের
Tamluk Municipality

তমলুক পুরসভার চেয়ারম্যান চঞ্চল খাঁড়া নির্বাচন খারিজ হাইকোর্টের

বিজেপি কাউন্সিলরদের দায়ের করা মামলার ভিত্তিতে এই পর্যবেক্ষণ আদালতের

ওয়েবডেস্ক- তমলুক পুরসভার (Tamluk Municipality)  চেয়ারম্যান নির্বাচন আইনবিরুদ্ধ। চঞ্চল খাঁড়া (Chanchal khara) নির্বাচন খারিজ হাইকোর্টের (Kolkata High Court) । বিচারপতি রাজা বাসুচৌধুরী নির্দেশ, পুরআইন মেনে এক মাসের মধ্যে নতুন চেয়ারম্যান নির্বাচন করতে হবে। কাউন্সিলর জয়া দাস নায়েক সহ ২ কাউন্সিলরের মামলায় নির্দেশ।১৮/১১/২০২৫ চঞ্চল খাঁড়া কে চেয়ারম্যান নির্বাচন পুর আইনের ১৭ নং ধারা বিরোধী অভিযোগ এনে মামলা হয় হাইকোর্টে।

বিজেপি কাউন্সিলরদের দায়ের করা মামলার ভিত্তিতে এই পর্যবেক্ষণ আদালতের। তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নিয়োগ পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে আদালতে যায় বিজেপি। একই সঙ্গে বহিষ্কৃত তৃণমূল কাউন্সিলার পার্থসারথী মাইতিও এই অভিযোগ তুলে মামলা করে আদালতে। তার ভিত্তিতেই তমলুক পুরসভার বর্তমান চেয়ারম্যান নিয়োগ পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান চঞ্চল কুমার খাঁড়া নিয়োগ নিয়ে আপত্তি। পুরআইন মেনে এক মাসের মধ্যে নতুন চেয়ারম্যান নির্বাচন করতে হবে। এমনি নির্দেশ বিচারপতি রাজা বসু চৌধুরীর। জোড়া মামলায় পর্যবেক্ষণ করতে গিয়ে এই নির্দেশ দেন বিচারপতি।

১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থসারথী মাইতি বলেন, “আমরা এখনও অর্ডার কপি হাতে পাইনি। চেয়ারম্যান অবৈধভাবে বসেছিলেন। তাকে সরানো হয়েছে। ৩০ দিনের নির্বাচন ঘোষণা করে ভোট করাতে হবে। সেটি নিশ্চিত করবেন এসডিও ও জেলাশাসক। যেভাবে মিটিং ডাকা উচিত, কাউন্সিলর সেইরকম কিছুই করেননি।

আরও পড়ুন-  কানাডিয়ান শিশুর ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হাইকোর্ট, এজলাস থেকেই বাবাকে ফোন

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান চঞ্চল খাঁড়া বলেন, আদালতের নির্দেশ মেনে নেব। এক মাসের মধ্যে নির্বাচন করার নির্দেশ দেওয়া হয়েছে। দল যেভাবে নির্দেশ দেবে সেইভাবেই কাজ করব। দলের নির্দেশেই চেয়ারে বসেছি, দলের নির্দেশ মেনে চলব।

দেখুন আরও খবর-

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto