Sunday, June 28, 2026
HomeScrollতৃণমূল প্রার্থীকে কড়া ভাষায় আক্রমণ সৌমিত্র খাঁ'র, পাল্টা দিল শাসক দল
Bankura

তৃণমূল প্রার্থীকে কড়া ভাষায় আক্রমণ সৌমিত্র খাঁ’র, পাল্টা দিল শাসক দল

তৃণমূল প্রার্থী রাজনীতিবিদ নন, আক্রমণ সৌমিত্র'র

ওয়েব ডেস্ক : দোরগোড়ায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। সে কথা মাথায় রেখে প্রচারে নেমে পড়েছেন শাসক বিরোধী সব প্রার্থী। পাশাপাশি প্রচারে নেমে পড়েছেন বাঁকুড়ার (Bankura) বড়জোড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী বিলেশ্বর সিনহাও। এদিন তাঁর সঙ্গে ছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। কিন্তু এই প্রচার থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থীকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিষ্ণুপুরের সাংসদ।

বৃহস্পতিবার বাঁকুড়ার (Bankura) বড়জোড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রচার শুরু করেন। সঙ্গে ছিলেন সৌমিত্র খাঁ (Saumitra Khan)। এদিন বড়জোড়া ব্লকের খাড়ারি অঞ্চল, ফুলবেড়িয়া মোড়, এনায়েতপুর, জামবেদিয়া-সহ একাধিক গ্রামে ঘুরে ঘুরে ডোর-টু-ডোর প্রচার চালালেন বিজেপি প্রার্থী বিলেশ্বর সিনহা। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র।

আর খবর : ‘বিপুল ভোটে জিতবেন, এটাই হবে মমতার জবাব’ অভয়ার মায়ের সমর্থনে মন্তব্য দিলীপ ঘোষের

তিনি দাবি করেন, তৃণমূল প্রার্থীর সঙ্গে কোনও রাজনৈতিক লড়াই নেই, কারণ তিনি “রাজনীতিবিদ নন”। তাঁর অভিযোগ, সংশ্লিষ্ট প্রার্থী এলাকার একজন “বড় মাফিয়া” হিসেবে পরিচিত। ছাই পুকুরের ছাই খেয়েছেন। এরপর তিনি কোলিয়ারি ও কলকারখানা দখলের উদ্দেশ্যে রাজনীতিতে এসেছেন। আর সৌমিত্র খাঁ’র এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক।

অন্যদিকে, এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল প্রার্থী গৌতম মিশ্র। তিনি বলেন, “কে কী বলল তাতে আমার কিছু যায় আসে না। আমি ছাই খেয়েছি না বালি খেয়েছি, তার জবাব ৪ তারিখে মানুষই দিয়ে দেবে।”

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO