Wednesday, May 13, 2026
HomeScrollপ্রথম স্ত্রীর এনুমারেশন ফর্মে দ্বিতীয় স্ত্রীর নাম তুললেন স্বামী! চাঞ্চল্য
Nadia

প্রথম স্ত্রীর এনুমারেশন ফর্মে দ্বিতীয় স্ত্রীর নাম তুললেন স্বামী! চাঞ্চল্য

তাঁর পরিচয় দিয়েই দ্বিতীয় স্ত্রীর নাম নথিভুক্ত করার চেষ্টা করেছেন!

নদিয়া: রাজ্যে চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর (SIR)-এর কাজ। গত ৪ নভেম্বর থেকে এই কাজ শুরু হয়েছে। ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার তা শেষ হওয়ার কথা। কিন্তু এই প্রক্রিয়া নিয়ে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল। প্রথম স্ত্রীর এনুমারেশন ফর্মে (Enumeration Form) দ্বিতীয় স্ত্রীর নাম তুললেন এক ব্যক্তি। যা নিয়ে তুঙ্গে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব।

জানা গিয়েছে, নদিয়ার (Nadia) হাঁসখালির শ্যামনগর মাঠপাড়া এলাকার বাসিন্দা ঊষা রায় তাঁর স্বামী অশোক রায়ের অত্যাচারে বাড়ি ছেড়েছেন। তবে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি। কিন্তু এর মাঝেই অন্য এক মহিলাকে বিয়ে করেন অশোক। ঊষার দাবি, স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে সন্তানকে নিয়ে স্বামীর ঘর ছেড়ে বেরিয়ে এসেছেন তিনি। এখন তিনি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে পরিচারিকার কাজ করেন। কিছু দিন আগে জানতে পারেন, স্বামী এক বাংলাদেশি মহিলাকে বিয়ে করেছেন। তবে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, অশোক প্রথম স্ত্রীর এপিক (ভোটার) কার্ড (Voter Card) চুরি করে তাঁর পরিচয় দিয়েই দ্বিতীয় স্ত্রীর নাম নথিভুক্ত করার চেষ্টা করেছেন। সেই খবর পেয়েছেন ঊষাও।

ঊষার আরও অভিযোগ, তিনি এসআইআরের (SIR) জন্য এনুমারেশন ফর্ম নিতে গিয়ে জানতে পারেন, তাঁর স্বামী ইতিমধ্যে ওই ফর্ম নিয়ে গিয়ে পূরণ করে জমাও দিয়ে দিয়েছেন। শুনে স্বামীর কাছে খোঁজ নিতে গিয়েছিলেন। কিন্তু তাঁকে তাড়িয়ে দেন অশোক। এখন মহিলার অভিযোগ, ‘‘আমার এপিক নম্বর, নাম, বয়স এবং ঠিকানা ব্যবহার করা হয়েছে। শুধু ছবি পরিবর্তন করে বাংলাদেশি স্ত্রীর ছবি বসিয়েছে স্বামী।’’ ঊষার আশঙ্কা, তাঁকে বাংলাদেশি দেখানোর চেষ্টা করছেন স্বামী।

আরও খবর : হাওড়ার ডোমজুড়ে ভয়াবহ আগুন

অন্যদিকে অভিযোগ, দ্বিতীয় স্ত্রী-কে তাঁরই পরিচয় দিয়ে ভোটার কার্ড (Voter Card) বানানোর চেষ্টা করছেন অশোক। তাঁর ‘দ্বিতীয় স্ত্রী’র নাম বিউটি রায়। তাঁকে বাড়িতে পাওয়া যায়নি। অশোকও বাড়িতে নেই। তাঁর দাদা নবকুমার রায় এবং তাঁর স্ত্রী অমলা রায় বলেন, ‘‘অশোক অন্যায় কাজ করেছে।’’ তাঁরা স্বীকার করে নেন, প্রথম স্ত্রীর এপিক নম্বরে দ্বিতীয় স্ত্রীর ছবি ব্যবহার করেছেন অশোক। বুথ স্তরের আধিকারিক (বিএলও) বিশ্বজিৎ বরও জানিয়েছেন, বিষয়টি তাঁদের নজরে এসেছে।

এ নিয়ে কৃষ্ণগঞ্জের ব্লক তৃণমূলের (TMC) যুব সভাপতি শুভদীপ সরকার প্রশাসনিক তদন্তের দাবি করেছেন। তিনি বলেন, ‘‘প্রকৃত ভোটারের নাম লিপিবদ্ধ করার এবং ভোটার তালিকায় জালিয়াতি চেষ্টার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছি আমরা।’’

অন্য দিকে, বিজেপি (BJP) নেতা অমিত প্রামাণিক এই অভিযোগকে ‘সাংঘাতিক’ বলে আখ্যা দিয়ে তৃণমূলের ‘যোগসাজশ’ রয়েছে বলে সন্দেহপ্রকাশ করেন। তিনি বলেন, ‘‘ঊষা দেবী হাসঁখালির বিডিওকে লিখিত অভিযোগ জানাতে গেলেও বিডিও তা গ্রহণ করেননি। যা চক্রান্তের প্রমাণ। সঠিক তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানাচ্ছি আমরা।’’ ঊষা জানান, তিনি হাঁসখালি থানা এবং রানাঘাটের এসডিও-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto