Friday, March 13, 2026
HomeScrollবক্রী কাটিয়ে মিথুনে মার্গী বৃহস্পতি! সুদিনের ইঙ্গিত ৫ রাশির জীবনে...
Horoscope Today

বক্রী কাটিয়ে মিথুনে মার্গী বৃহস্পতি! সুদিনের ইঙ্গিত ৫ রাশির জীবনে…

কেমন যাবে আপনার আজকের দিন?

ওয়েব ডেস্ক: জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুযায়ী সৌরজগতের প্রতিটি গ্রহ নিরন্তর কক্ষপথে ঘুরে চলেছে। চলার পথে তারা যেমন রাশি ও নক্ষত্র পরিবর্তন করে, তেমনই বদলায় গতিও। কখনও গ্রহ বক্রগতিতে চলে, আবার কখনও মার্গী হয়। বর্তমানে বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে। ২০২৫ সালের শেষ দিকে এই গ্রহ বক্রগতি লাভ করেছিল (Horoscope Today)।

অবশেষে ১১ মার্চ বৃহস্পতি বক্রী অবস্থা ছেড়ে মার্গী হয়েছে। জ্যোতিষ মতে, এই পরিবর্তনের ফলে বেশ কয়েকটি রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। দীর্ঘদিনের বাধা, অর্থসংক্রান্ত সমস্যা বা কাজের জটিলতা কাটতে শুরু করবে। দেখে নিন কোন পাঁচ রাশির জীবনে সুদিনের ইঙ্গিত রয়েছে…।

আরও পড়ুন: আজ গজকেশরী যোগ, লাভের মুখ দেখবে কোন রাশি?কে

মেষ

পেশাক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। মার্চের শেষ বা এপ্রিলের শুরুতে কর্মজীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নতুন দায়িত্ব বা নতুন কাজ আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে।

মিথুন

বৃহস্পতি এই রাশিতেই মার্গী হয়েছে, তাই মিথুন রাশির জাতক-জাতিকারা তুলনামূলক বেশি সুফল পেতে পারেন। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন উৎসও তৈরি হতে পারে। দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রেও ভাল সময় হতে পারে।

সিংহ

সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। কথা বলার ক্ষমতা ও আত্মপ্রকাশের দক্ষতা বাড়বে। ব্যক্তিগত ও পেশাগত দুই ক্ষেত্রেই সম্পর্ক মজবুত হওয়ার সম্ভাবনা রয়েছে।

কন্যা

জীবনে নতুন গতি আসতে পারে। কাজে মনোযোগ বাড়বে এবং আটকে থাকা প্রকল্পগুলি আবার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক অস্থিরতা কমবে এবং স্বাস্থ্যও মোটামুটি ভাল থাকবে।

ধনু

বৃহস্পতি এই রাশির অধিপতি গ্রহ। তাই বৃহস্পতির মার্গী হওয়া ধনু রাশির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাস বাড়বে এবং আটকে থাকা কাজ ধীরে ধীরে সম্পূর্ণ হতে পারে। জীবনে উন্নতির নতুন পথ খুলতে পারে।

*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel