Tuesday, February 24, 2026
HomeScrollকঠোর তপস্যায় মহাকুম্ভের ৫ আশ্চর্য সাধু, জানুন তাঁদের গল্প

কঠোর তপস্যায় মহাকুম্ভের ৫ আশ্চর্য সাধু, জানুন তাঁদের গল্প

ওয়েব ডেস্ক: সোমবার থেকে প্রয়াগরাজে (Prayagraj) শুরু হয়েছে মহাকুম্ভ মেলা (Mahakumbh 2025)। ইতিমধ্যে মঙ্গলবার উষালগ্নের পুণ্য মুহূর্তে স্নান সেরেছেন দেড় কোটির বেশি পুণ্যার্থী। আশা করা হচ্ছে এবছর ৪৫ কোটির বেশি ভক্ত মহাকুম্ভ যাত্রা করবেন। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। তবে কুম্ভের বিশেষ আকর্ষণ হল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধু-সন্তরা (Monk)। তাঁদের মধ্যে কেউ জীবনভর দাঁড়িয়ে তপস্যা করছেন, কেউ আবার চোখের পাতা না ফেলে চালিয়ে যাচ্ছেন ইশ্বরের সাধনা। এই প্রতিবেদনে আমরা এমনই পাঁচ অদ্ভুত সন্ন্যাসীর সম্পর্কে জানবো, যাঁদের কঠোর তপস্যা অবাক করবে আপনাকেও।

(১) ছোটু বাবা (Chhotu Baba): প্রতিবছর কুম্ভমেলায় দেখা মেলে এই বামন সন্ন্যাসীর। আসলে তাঁর উচ্চতার জন্য তাঁকে ছোটু বাবা নাম দেওয়া হয়েছে। মহাকুম্ভের এই সাধু মাত্র ৩ ফুট লম্বা। তবে এতে অবাক হওয়ার বিষয় কিছুই নেই। আসলে ছোটু বাবার স্নান না করার অদ্ভুত তপস্যা অবাক করে অনেককেই। জানা গিয়েছে, গত ৩২ বছর স্নান করেননি ছোটু বাবা। বিশ্ববাসীর মঙ্গলকামনায় এই কঠোর তপস্যা করছেন বলে দাবি করেন এই সন্ন্যাসী।

আরও পড়ুন: মহাকুম্ভের সঙ্গে জড়িয়ে ত্রিবেণী সঙ্গমের আশ্চর্য ‘মিথ’!

(২) আনাজ বাবা (Anaj Baba): পরিবেশ রক্ষায় ঘোর তপস্যা করছেন এই সন্ন্যাসী। আসলে তিনি এমন এক সাধনা করছেন যা বড় বড় তপস্বীরাও করতে পারেন না। জানা গিয়েছে, গত ৫ বছর ধরে নিজের মাথায় বিভিন্ন ফসল ফলাচ্ছেন। তাঁর মাথায় ফলেছে গম, বাজরা, ছোলা। কিন্তু কীভাবে একজন মানুষের মাথায় ফসল ফলতে পারে, সে উত্তর নেই কারও কাছেই। তাই আনাজ বাবার তপস্যা অবাক করে সকলকেই।

(৩) রাধেপুরী বাবা (Radhepuri Baba): মহাকুম্ভের আরেক আশ্চর্যকর সন্ন্যাসী হলেন রাধেপুরী বাবা। তিনিও এক অদ্ভুত সাধনায় নিজেকে নিমজ্জিত রেখেছেন বিগত এক দশকের বেশি সময় ধরে। জানা গিয়েছে, গত ১৫ বছর ধরে রাধেপুরী বাবা নিজের একটি হাত উপরে তুলে রেখেছেন। তাঁর এই হাত অবশ হয়ে যাওয়া সত্ত্বেও কোনওদিন নীচে নামেনি। ইতিমধ্যে হাতের নখ বেড়েছে এবং আঙুলগুলি জুড়ে গিয়েছে। কিন্তু তাতেও তপস্যা ভঙ্গ করেননি এই সন্ন্যাসী। অনুগামীদের দাবি, বিশ্বের কল্যাণের জন্য এমন তপস্যা করছেন রাধেপুরী বাবা।

 

(৪) চাবি বাবা (Chabi Baba): মহাকুম্ভের মেলায় গেলে দেখা পাবেন এমন এক অদ্ভুত সন্ন্যাসীর, যিনি গলায় ২০ কিলোর থেকেও বেশি ভারী চাবি নিয়ে ঘোরাফেরা করেন। এই সাধু কুম্ভের চাবি বাবা নাম খ্যাত। জানা গিয়েছে, বিগত এক দশক ধরে তিনি গলায় বিশালাকার চাবি নিয়ে ঘুরছেন। তাঁর দাবি, এটিও একটি কঠোর তপস্যা। এতে তাঁর হাঁটাচলা এবং জলে নামার ক্ষেত্রে সমস্যা হলেও তিনি নিজের তপস্যা ভঙ্গ করেননি।

(৫) রুদ্রাক্ষ বাবা (Rudraksh Baba): মাথায় রুদ্রাক্ষ নিয়ে থাকাটাও যে একটা তপস্যা, তা এই সন্ন্যাসীকে না দেখলে হয়তো আপনিও জানতে পারতেন না। জানা গিয়েছে মহাকুম্ভের এই রুদ্রাক্ষ বাবা ওরফে গীতা মন্দগিরি মহারাজ নিজের মাথায় ৪৫ কিলোর থেকেও বেশি ওজনের রুদ্রাক্ষ ধারণ করেছেন। লক্ষ লক্ষ রুদ্রাক্ষ রয়েছে তাঁর মাথায়। এই সন্ন্যাসীকে শিবের অন্যতম বড় ভক্ত মনে করা হয়। জীবকূলের মঙ্গলকামনায় তিনি নাকি জীবনভর এই তপস্যা চালিয়ে যাওয়ার শপথ নিয়েছেন।

দেখুন আরও খবর:

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 WDBOS DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker