Tuesday, March 17, 2026
Homeপাকচর কাণ্ডে নাম জুড়ল কলকাতার! তপসিয়ার হোটেলের নিরাপত্তারক্ষীকে আটক করল NIA

পাকচর কাণ্ডে নাম জুড়ল কলকাতার! তপসিয়ার হোটেলের নিরাপত্তারক্ষীকে আটক করল NIA

ওয়েবডেস্ক- দেশজুড়ে এনআইএ (NIA) তল্লাশি। শনিবার বড়সড় অভিযানে নামে এনআইএ। পশ্চিমবঙ্গ সহ ৭টি রাজ্যের ১৫টি জায়গায় তল্লাশি চালানো হয়। জঙ্গিযোগের অনুসন্ধান করতে এই তল্লাশি অভিযান তদন্তকারী আধিকারিকদের।

কলকাতার মোমিনপুরে (Mominpur) এক ট্রাভেল এজেন্সির দোকানে হানা দেয় এনআইএ, বাজেয়াপ্ত নথি। ওই দোকান থেকেই আর্থিক লেনদেনের তথ্য মিলেছে। থার্ড পার্টি অ্যাপ এর মাধ্যমে লেনদেন টাকা। পাকচর সন্দেহে তপসিয়ার (Tapsia)  এক হোটেলের এক রক্ষীকে (Security Guard) আটক করেছে এনআইএ।

নিউটাউনের (New Town) এনআইএ অফিসে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাক চর (Pakistan spy) সন্দেহের তালিকা ক্রমশই দীর্ঘ হচ্ছে। জ্যোতি মালহোত্রা সহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। পাক চর সন্দেহে সিআরপিএফ জওয়ান মোতিরাম জাটকে পাকরাও করা হয়েছে। জানা গেছে, ২০২৩ থেকে এই মোতিরাম সেনা তথ্য পাচার করত। এমনকী পহেলগামেই তার পোস্টিং ছিল। নারকীয় হত্যালীলার ৬ দিন আগে তার অন্যত্র পোস্টিং হয়। ইতিমধ্যেই এই মোতিরামকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তাঁর থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। এদিন কলকাতার পার্ক-সার্কাস, মোমিনপুর, একবালপুরে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি।

আরও পড়ুন- ওএমআর শিটের স্ক্যান কপি সংরক্ষণ করতে হবে ১০ বছর

এদিন ডায়মন্ড-হারবার রোডের একটি ট্যুর এবং ট্রাভেলসের দোকানে তল্লাশি অভিযান চালানো হয়। তার পরে পার্ক সার্কাস থেকে ওই নিরাপত্তারক্ষীকে আটক করেছে এনআইএ। ধৃত, এক মাসের বেশি তপসিয়ার হোটেলে রক্ষীর কাজ করতেন। হোটেলের অপর এক নিরাপত্তারক্ষী বলেন, তারা চুক্তি ভিত্তিক কর্মী। ওই ব্যক্তিও এখানে এক মাস ৯ দিনের মতো কাজ করেছিলেন।

দেখুন আরও খবর-

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88