Friday, March 20, 2026
HomeScrollঅভয়ার বাবার বিরুদ্ধে মানহানির মামলা কুণালের! অভিযোগ কী?

অভয়ার বাবার বিরুদ্ধে মানহানির মামলা কুণালের! অভিযোগ কী?

অভয়ার বাবার বিরুদ্ধে মানহানির মামলা কুণালের!

ওয়েব ডেস্ক : আরজি কর মামলায় (RG Kar Case) তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) বিরুদ্ধে সিবিআইকে (CBI) সেটল করার অভিযোগ তুলেছিলেন অভয়ার মা-বাবা। সেই ঘটনায় এবার তাদের বিরুদ্ধে আইনে পথে হাঁটলেন কুণাল। তাদের বিরুদ্ধে করা হল মানহানি মামলা। আগামী ১১ সেপ্টেম্বর অভয়ার মা-বাবা আদালতে হাজিরা দিতে পারেন বলে খবর।

গত ৯ অগাস্ট নবান্ন অভিযানের পর অভয়ার বাবা অভিযোগ করে বলেছিলেন, “সিবিআই টাকা খেয়ে তদন্ত নষ্ট করেছে। রাজ‌্য সরকার টাকা দিয়েছে। কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটল করেছে।” তারই প্রতিবাদে আগেই অভয়ার বাবাকে আইনি নোটিস পাঠিয়েছিলেন কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী। সঙ্গে তিনি জানিয়েছিলেন, এই চিঠি পাওয়ার চারদিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাওয়া হলে আইনি পদক্ষেপ করা হবে। সেই মতো আইনি পথে হাঁটলেন কুণাল।

আরও খবর : লেদার কমপ্লেক্স থেকে উদ্ধার এক মহিলার রক্তাক্ত দেহ

কুণাল ঘোষ (Kunal Ghosh) সমাজমাধ্যমে লিখেছেন, “অভয়ার বাবার মিথ্যা, মানহানিকর বিবৃতির প্রতিবাদে আমার আইনজীবী অয়ন চক্রবর্তীর চিঠির পর এবার মামলা করলাম। ব্যাঙ্কশাল কোর্টে মাননীয় ১৫তম বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাস থেকে নোটিস ইস্যু। এখনকার নিয়ম অনুযায়ী ১১ সেপ্টেম্বর ২০২৫, সকাল সাড়ে দশটায় ওঁকে বা ওঁর আইনজীবীকে উপস্থিত থাকতে বলা হয়েছে।”

তিনি আরও লিখেছেন, “যেহেতু উনি বিবৃতি দিয়েছেন, যেহেতু উনি আদালত থেকে বিজেপিকে নিয়ে নবান্ন অভিযান, সর্বত্র যান। তাই আশা করব এখন কোর্ট না এড়িয়ে নিজে আসবেন। তাঁর মেয়ের হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে যা বলার, আমার বিরুদ্ধেও যা প্রমাণ, সব কোর্টে দেবেন। তদন্তের স্বার্থেই ওঁর এটা করা উচিত। যদি উনি নিজে না আসেন, তাহলে বুঝব জেনেবুঝে মিথ্যা কথা বলে বেড়াচ্ছেন। ওঁর প্রতি সহমর্মিতা, শ্রদ্ধা স্রেফ রাজনৈতিক চক্করে নষ্ট করেছেন। মেয়ের ঘটনায় ন্যায়বিচারের কথা যখন বলছেন, নিজে কোর্টে এসে বলবেন না কেন?”

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক শেষে লিখেছেন, “উনি বলেছিলেন,” সিবিআই ঘুষ খেয়ে তদন্ত নষ্ট করছে। রাজ্য সরকার টাকা দিয়েছে। কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটল করেছে।” এই স্পর্শকাতর বিষয়ে এমন ডাহা মিথ্যা বরদাস্ত করব না বলে মামলা করেছি। আমার বিরুদ্ধে যা প্রমাণ আছে, ওইদিন কোর্টে এসে মাননীয় বিচারককে দিন।এই সংক্রান্ত আরও একটি মামলা করব। আইনজীবী অয়নের শরীর খারাপ, জ্বর। না হলে আজ দ্বিতীয় একটি মামলাও হয়ে যেত।”

দেখুন অন্য খবর :

 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor