Tuesday, March 17, 2026
HomeScrollমুছে যাচ্ছে গান্ধীর নাম! তীব্র প্রতিবাদ তৃণমূলের, কী বললেন কুণাল ঘোষ?
Kunal Ghosh

মুছে যাচ্ছে গান্ধীর নাম! তীব্র প্রতিবাদ তৃণমূলের, কী বললেন কুণাল ঘোষ?

মনরেগা আর নয়? মুছে যাচ্ছে ‘বাপু’র নামও? কী নাম হবে?

কলকাতা: ‘মহাত্মা’র পর মুছে যাচ্ছে। ১০০ দিনের কাজে নামবদল নিয়ে সরব কুণাল ঘোষ (Kunal Ghosh)। MGNREGA থেকে ‘মহাত্মা গান্ধী’ (Mahatma Gandhi ) নাম তুলে, নতুন নাম দেওয়ার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র সরকার। ‘পূজ্য বাপু’ করার পরিকল্পনা নিয়েছিল কেন্দ্র সরকার। শোনা যাচ্ছে মনরেগা (মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট-MGNREGA) প্রকল্পের নাম বদলে হবে বিকশিত ভারত-রোজগার এবং অজীবিকা মিশন৷এই নতুন নামকরণ নিয়ে সংসদে বিল আনতে চলেছে সরকার৷ ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের কাজের নিশ্চয়তা দিতে চলেছে কেন্দ্র সরকার৷তাতেই রাজনৈতিক মহলে জল্পনা উসকে উঠেছে, তবে কি ‘মহাত্মা গান্ধী’, ‘বাপু’ সমস্ত নাম বাদ দিয়ে কৌশল করে ‘রামনাম’ আনতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার?

সোমবার সকালে প্রস্তাবিত বিলের নামে দেখা গেল, পূজ্য বাপু শব্দও পরিবর্তিত হতে চলেছে। সেখানে লেখা – ভিবি- জি রাম জি- বিল ২০২৫। এর আগে এই প্রকল্পের নাম ‘পুজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারান্টি’ হবে বলে শোনা গিয়েছিল। কিন্তু সংসদে পেশ হওয়া বিলের সূচি অনুযায়ী ‘পুজ্য বাপু’-এর কোনও উল্লেখ নেই। ১০০ দিনের বদলে ১২৫ দিনের রোজগার নিশ্চিত করবে। কাজের দিনই শুধু বাড়ছে না, প্রকল্পের মূল কাঠামোতেও আসছে পরিবর্তন। এই নয়া VB-G RAM(G) প্রকল্পে অদক্ষ শ্রমিকদের বেতনের জন্য তহবিল গঠনে ৬০ শতাংশ অবদান থাকবে কেন্দ্রের এবং ৪০ শতাংশ রাজ্যের। এ ছাড়া প্রকল্প চলাকালীন শ্রমিকদের প্রতি সপ্তাহের শেষে টাকা দেওয়ার নিয়ম রাখা হচ্ছে বলে খবর।

আরও পড়ুন:যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় গ্রেফতার ৫

এক্স হ্যান্ডল পোস্টে সরব তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কুণাল বলেন, মনরেগা থেকে কেন্দ্রীয় সরকার ধারাবাহিক ভাবে মহাত্মা গান্ধীজির নাম বাদ দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। এই ঘটনার তীব্র নিন্দা করছি আমরা। ‘মহাত্মা গান্ধীজির নাম পুরো মুছে ফেলছে মোদি সরকার? নতুন বিলে ‘পুজ্য বাপু’ নামও রাখা হচ্ছে না। সুকৌশলে ‘রাম’ নাম উল্লেখ করা হয়েছে? ভিবি- জি রাম জি- বিল।’ একইসঙ্গে গান্ধীজির নাম এভাবে একেবারে মুছে ফেলা হলে তার প্রতিবাদ হবে বলেও জানিয়েছেন কুণাল ঘোষ।উল্লেখ্য, গোটা প্রকল্পের ইংরাজি নামের আদ্যাক্ষর নিলে ‘VB-G RAM G’ দাঁড়ায়, যা নিয়ে এই মুহূর্তে তরজা চরমে।

দেখুন ভিডিও

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88