Saturday, May 2, 2026
HomeBig newsনির্বাচনের নজরদারিতে এই প্রথমবার থাকছে পর্যবেক্ষকদের বিশেষ সেল
Special Observer Cell

নির্বাচনের নজরদারিতে এই প্রথমবার থাকছে পর্যবেক্ষকদের বিশেষ সেল

আইএএস ও ডব্লিউবিসিএস আধিকারিককে নিয়ে তৈরি হয়েছে এই বিশেষ সেল

ওয়েবডেস্ক-  ২০২৬ এর বাংলায় নির্বাচন (West Bengal Election 2026)  হবে দুই দফায়। এবারের নির্বাচনে কমিশনের (Election Commission)  কাছে সব থেকে বড় চ্যাঞ্জেজ অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন।  একগুচ্ছ কঠোর পদক্ষেপের বার্তা দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Chief Election Commissioner Gyanesh Kumar) । নির্বাচনের নজরদারি জোরদার করতে এই প্রথমবার থাকছে পর্যবেক্ষকদের বিশেষ সেল বা বিশেষ অবজারভার সেল (Special Observer Cell) । আইএএস অফিসারদের দ্বারা পরিচালিত হবে। একজন আইএএস আধিকারিক এবং চারজন উচ্চপদস্থ ডব্লিউবিসিএস আধিকারিককে নিয়ে তৈরি হয়েছে ৫ সদস্যের এই বিশেষ সেল।  ২৯৪ বিধানসভা আসনে সার্বিকভাবে ভোট প্রক্রিয়াকে রিয়েল টাইম মনিটারিং করবে এই সেল, কমিশন সূত্রে খবর। এই সেলের কাজ হল বিভিন্ন পর্যবেক্ষকের কাজের পর্যালোচনা করা এবং প্রযুক্তির ব্যবহার (১০০% ওয়েবকাস্টিং) নিশ্চিত করে অবাধ নির্বাচন পরিচালনা করা।

আরও পড়ুন-  ‘দুটি আসনে শুভেন্দু?’ প্রশ্নে দিলীপের চাঁচাছোলা জবাব!

প্রথমবারের মতো IAS অফিসারদের নিয়ে গঠিত “অবজারভার সেল” বিভিন্ন পর্যবেক্ষকের রিপোর্ট ও কাজ পর্যালোচনা করবে। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই একজন করে সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করা হবে। ২৮টি পুলিশ জেলা ও ৬টি কমিশনারেটে দুজন করে পুলিশ পর্যবেক্ষক থাকবেন। সংবেদনশীল এলাকা ও বড় জনসমাগমে নজরদারির জন্য প্রথমবারের মতো ড্রোন ব্যবহার করা হবে। ১০০% বুথে ওয়েবকাস্টিং বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্যের প্রধান নির্বাচনী আধিকারিক (CEO) অফিসে এই রাজ্য-স্তরের কন্ট্রোল রুমটি কাজ করছে।

উল্লেখ্য, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল (Chief Electoral Officer Manoj Agarwal)  জানিয়ে দিয়েছেন, নির্বাচনের (West Bengal Assembly Election 2026) কাজে ইচ্ছাকৃত ভুল ভ্রান্তি হলে প্রয়োজনে সংবিধানের ৩১১ ধারা প্রয়োগ করা হবে। বুথের নিরাপত্তা (Booth security)  সব রকমের দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর (Central Force) । বুথের ভেতরের কোনও গন্ডগোল হলে ভোট কর্মীদের দায়বদ্ধতা রয়েছে। ছাপ্পা ভোট,  ইভিএম (EVM) কারচুপি দেখতে পেলে সঙ্গে সঙ্গে সেক্টর অফিসারকে জানাতে হবে। ভোটের দায়িত্বে যাওয়ার পর  বুথের ভোটকর্মীদের ছবি নেওয়া হবে।  ওয়েব কাস্টিং (  Web Casting) এ কোনও অসঙ্গতি হলে সেই বুথে পুনর্নির্বাচন (Re Election) হবে। সাব ডিভিশন লেভেলের নিচে কোনও ঘটনা কেন্দ্র থাকবে না। জেলাতেই গণনা কেন্দ্র থাকবে। বুথের নজরদারিতে তৈরি করা হবে পর্যবেক্ষকদের বিশেষ সেল। ভোটারদের বাধা দেওয়া, বুথ ক্যাপচার হলে রিপোল হবে কড়া নির্দেশ কমিশনের।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188