Tuesday, August 11, 2026
HomeScrollদীপাবলিতে কলকাতা মেট্রো পরিষেবায় ব্যাপক রদবদল, বদলে গেল দিনের প্রথম ও শেষ...
Kolkata Metro

দীপাবলিতে কলকাতা মেট্রো পরিষেবায় ব্যাপক রদবদল, বদলে গেল দিনের প্রথম ও শেষ মেট্রোর সময়

পুজোর দিন রাতের দিকে বেড়েছে মেট্রো পরিষেবা 

কলকাতা: দীপাবলি (Diwali) ও কালীপুজো (Kali Puja 2025) উপলক্ষে সোমবার কলকাতা মেট্রো রেল পরিষেবায় (Kolkata Metro Railway Service) বড়সড় পরিবর্তন আনছে মেট্রোরেল কর্তৃপক্ষ। দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে একদিকে যেমন রাতের মেট্রো বাড়ানো হয়েছে, অন্যদিকে সকালে কিছুটা দেরিতে শুরু হবে পরিষেবা।

ব্লু লাইন (নোয়াপাড়া–দক্ষিণেশ্বর–শহিদ ক্ষুদিরাম):
কালীপুজোর দিন বেশিরভাগ অফিস বন্ধ থাকায় ব্লু লাইনে মেট্রো চলবে কিছুটা দেরিতে।

* নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত প্রথম মেট্রো সকাল ৭টা ৫৪ মিনিটে।
* শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা শুরু সকাল ৬টা ৫৪ মিনিটে।
* মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর রুটে প্রথম মেট্রো সকাল ৮টা থেকে।

আরও পড়ুন: কালীপুজোর আগে বাংলাজুড়ে মেঘলা আকাশ ! কী বলছে হাওয়া অফিস?

রাতের দিকে বেড়েছে মেট্রো পরিষেবা 

* দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫১ মিনিটে। অন্যদিনের তুলনায় প্রায় দেড় ঘণ্টা দেরিতে।
* শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়।

 গ্রিন লাইন (হাওড়া ময়দান–সল্টলেক সেক্টর ফাইভ):
এই রুটে এদিন চলবে মোট ১২৪টি মেট্রো, সাধারণ দিনের ২২৬টির পরিবর্তে। তবে প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে।

* প্রথম মেট্রো সকাল ৬টা ৩০ মিনিটে।
* শেষ মেট্রো হাওড়া ময়দান থেকে রাত ৯টা ৪৫ মিনিটে, সেক্টর ফাইভ থেকে ৯টা ৪৭ মিনিটে।

 ইয়েলো লাইন (নোয়াপাড়া–জয় হিন্দ বিমানবন্দর):
এই রুটে চলবে ১২০টির বদলে ৫২টি মেট্রো।

* নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো সকাল ১০টায়।
* বিমানবন্দর থেকে প্রথম মেট্রো সকাল ১০টা ২২ মিনিটে।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, কালীপুজো ও দীপাবলিতে ভিড় সামলাতে এবং যাত্রীদের সুবিধার্থে এই বিশেষ সময়সূচি কার্যকর করা হচ্ছে।

দেখুন আরও খবর: 

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor