Friday, May 15, 2026
HomeScroll'প্রার্থী তালিকা, হার্ড ডিস্ক, দলের রণকৌশল, সবকিছু বাজেয়াপ্ত করার চেষ্টা করছে ED'
Mamata Banerjee

‘প্রার্থী তালিকা, হার্ড ডিস্ক, দলের রণকৌশল, সবকিছু বাজেয়াপ্ত করার চেষ্টা করছে ED’

ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করেছে, বিস্ফোরক মমতা

কলকাতা: বৃহস্পতিবার দুপুরে সল্টলেকে আইপ্যাকের দফতরে (Ipac Kolkata Office) ইডির তল্লাশি চালায়। সংস্থার কর্ণধার প্রতীক জৈনের (Prateek Jain) বাড়ির মতোই আইপ্যাকের অফিস থেকেও ফাইলের গোছা নিয়ে বেরিয়ে আসেন পুলিশকর্মীরা। তা রাখা হয় মুখ্যমন্ত্রীর গাড়ির পিছনের আসনে। সেই গাড়িকে ঘিরে রেখেছে বিরাট পুলিশবাহিনী। তার পরে সেখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ‘‘ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করেছে। আমাদের কাগজ, তথ্য সব লুট করেছে। লড়াই করার সাহস হচ্ছে না, এখন লুট করতে নেমেছে। হার্ড ডিস্ক, অর্থনৈতক কাগজ, পার্টির কাগজ নিয়ে নিয়েছে। বিজেপির মতো এত বড় ডাকাত দেখনি।’’

সল্টলেকে আইপ্যাকের দফতর যে ভবনে রয়েছে, তার বেসমেন্টে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। মমতা বলেন, ‘‘ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করেছে। এসআইআরের কাজ চলছে। আমার দল মানুষকে সাহায্য করছে। ফরেন্সিক দলের মাধ্যমে আমাদের কাগজ, তথ্য সব ট্রান্সফার করেছে। ভোটের কাজ চলছে। ওরা সব তথ্য ট্রান্সফার করেছে। আমি মনে করি এটা অপরাধ। তিনি জানান, আইপ্যাক শুধু বেসরকারি সংস্থা নয়, সর্বভারতীয় তৃণমূলের ‘অথরাইজ়ড টিম’। তাঁর কথায়, ‘‘দফতর থেকে সব কাগজ নেওয়ার চেষ্টা করেছে। সব টেবিল ফাঁকা। সেই নথি আবার তৈরি করার প্রয়োজন পড়লে অনেক সময় লাগত। তত দিনে ভোট পেরিয়ে যেত। এই কাজ কি ঠিক হল? মুখ্যমন্ত্রী বিজেপি ও ইডিকে একযোগে নিশানা করে বলেন, আমরা নথিভুক্ত রাজনৈতিক দল। আমরা কর দিই। অডিট হয়। প্রয়োজন থাকলে ইডি আয়কর দফতর থেকে কাগজ নিতে পারত। বিজেপি সবচেয়ে বড় অপরাধী। চোরেদের দল। ওরা বিজেপি-কে নোটিস পাঠায় না। ভোট এলে আয়কর দফতর আমাদের নোটিস পাঠায়।

আরও পড়ুন: ‘ভোট বলেই ED তল্লাশি অভিযান’ বিস্ফোরক মমতা

তিনি বলেন, ‘‘ভোর থেকে অপারেশন চালু করেছে। সকাল ৬টার সময়ে আইপ্যাকের দফতরে প্রায় কেউ ছিলেন না। সেই সময় আমাদের পার্টির সমস্ত ডেটা, ল্যাপটপ, মোবাইল, নির্বাচনের রণকৌশল, এমনকী এসআইআর সংক্রান্ত নথি ফরেনসিক টিম নিয়ে এসে ট্রান্সফার করা হয়েছে। এটা ক্রাইম। আমাদের সঙ্গে চিটিং করলে, জুয়া খেললে মেনে নেব না।’’ তিনি বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে এর পরে বলেন, ‘‘আমি যদি বিজেপির পার্টি অফিসে হানা দেওয়াই? সেটা ঠিক হবে?’’ তিনি বিজেপি-কে হুঁশিয়ারি দিয়ে বলেন, একতরফা কিছু হয় না। এখনও চুপ রয়েছি। তোমরা আমাদের তথ্যপ্রযুক্তি দফতরে ঢুকে তথ্য চুরি করেছ। আইপ্যাক আমাদের অথরাইজ করা। আমরা বিজেপির মতো বেআইনি কিছু করি না।

এদিন প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়েও একইভাবে ইডি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী দাবি করেন, তৃণমূলের গোপন তথ্য এবং প্রার্থী তালিকা চুরি করতেই ইডি অভিযান করিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর কথায়, “এই অভিযান দুর্ভাগ্যজনক। আই প্যাকের অফিসে ইডি হানার মূল উদ্দেশ্য তৃণমূলের যাবতীয় গোপন নথি হাতিয়ে নেওয়া। দলের প্রার্থী তালিকা চুরি করতেই প্রতীক জৈনের বাড়িতে হানা দিয়েছে ইডি।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto