ওয়েবডেস্ক- ২০২৬ দোরগোড়ায়। বিদায়ের পালা ২০২৫। এবার এই বছরের শেষ জাতক-জাতিকাদের জীবনে প্রভাব ফেলবে। সব রাশিতেই কিছু না কিছু প্রভাব পড়বে। তবে সব থেকে বেশি প্রভাব পড়বে তিনটি রাশির (Zodiac Sign) জাতক-জাতিকাদের উপরে। মঙ্গলের গোচরের (Mars transit) প্রভাবে এই রাশির ভাগ্য তুঙ্গে, বছরের শেষ থেকেই পরিবর্তন। জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুযায়ী, ২৫ ডিসেম্বর দুপুর ১২টা ২৪ মিনিটে মঙ্গল নক্ষত্র পরিবর্তন করবে।
বৃষ রাশি- মঙ্গল নক্ষত্রের এই পরিবর্তনে আত্মবিশ্বাস বাড়বে। থমকে থাকা কাজ গতি পাবে। ব্যক্তিগত ও পেশাগত দুই ক্ষেত্রেই উন্নতি। চাকরিতে পদোন্নতি, ব্যবসায়ে সম্প্রসারণ। দীর্ঘদিনের পরিশ্রমের ফল পাবেন। যারা চাকরি খুঁঝছেন, তাদের নামী সংস্থার কর্মলাভ।কঠোর পরিশ্রমের ফল পাবেন। জীবন ইতিবাচক পরিবর্তন নেবে।
সিংহ রাশি- জীবন আত্মবিশ্বাসে ভরে উঠবে। কর্মক্ষেত্রে আপনি আপনার পরিকল্পনার এই রাশির জাতক-জাতিকাদের জন্য সুখের সময় বয়ে নিয়ে আসবে। বিশেষ করে পড়াশোনায় মনোযোগ বাড়বে শিক্ষার্থীদের। যারা চাকরি খুঁজছেন তারা একটি লাভজনক সুযোগ পেতে পারেন। যে কাজেই হাত দেবেন, সেখানেই পরিবারের পূর্ণ সমর্থন পাবেন। পরিবেশ ইতিবাচক।
মকর রাশি- এই গোচর মকর রাশির জাতক-জাতিকাদের আর্থিক ভাগ্য উজ্জ্বল করবে। সমস্ত প্রকারের আর্থিক বাধা দূর হবে। এত যে আর্থিক বাধার সম্মুখীন হতে হচ্ছিল, সেই সমস্ত কিছু দূর হবে। কাজের জায়গাতেও আপনি অর্থের মুখ দেখবেন।
*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।







