Saturday, June 27, 2026
HomeScrollযুবভারতীতে মেসি-মেস! বি/স্ফো/র/ক বাইচুং?
Lionel Messi

যুবভারতীতে মেসি-মেস! বি/স্ফো/র/ক বাইচুং?

'ভিআইপিরা যেটা করেছেন, তা না করলেই ভালো হত'

ওয়েব ডেস্ক : ১৩ ডিসেম্বর, ২০২৫। কলকাতায় (Kolkata) এসেছিলেন কিংবদন্তী আর্জেন্তাইন ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi)। তাঁকে দেখতে চড়া দামে টিকিট কেটে যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuva Bharati Krirangan) ভিড় জমিয়েছিলেন সমর্থকরা। কিন্তু, তারকা ফুটবলারকে সেদিন মাঠে ঘিরে রেখেছিলেন বহু ভিআইপিরা। যার কারণে নিজেদের প্রিয় ফুটবারকে দেখার সুযোগ পাননি বহু দর্শক। তা নিয়ে লজ্জাজনক ঘটনা ঘটে যায় সেদিন। মেসিকে দেখতে না পেয়ে মাঠে ভাঙচুর চালান দর্শকরা। তা নিয়ে ভারতের প্রাক্তন তারকা ফুটবলার বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia) বললেন, ‘সেদিন ভিআইপিরা যেটা করেছেন, তা না করলেই ভালো হত।’

রবিবার ওয়ার্ল্ড ২৫কে কলকাতা ম্যারাথনের আয়োজন করা হয়েছে কলকাতায়। সেখানেই প্রধান অথিতি হিসেবে এসেছিলেন বাইচুং (Bhaichung Bhutia)। সেখান থেকেই মেসির ঘটনা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি জানিনা কেন হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক। মেসি একজন বিশ্ব পরিচিত ব্যাক্তি। মেসির সঙ্গে সবাই ফটো তুলতে চায়। তবে সেদিন ভিআইপিরা যেটা করেছেন, তা না করলেই ভালো হত। দর্শকদেরকে মেসিকে দেখার সুযোগ দেওয়া উচিত ছিল। এটা থেকে শিক্ষা নেওয়া উচিৎ। কোনও ধরণের স্পোর্টস হলে তাহলে সেটাকেই অগ্রাধিকার দিতে হবে। ভিআইপি কালচারকে নয়।” তিনি যে দিল্লিতে মেসিকে দেখার সুয়োগ পেয়েছেন, সেটাও জানিয়েছেন তিনি।

আরও খবর : ফের হারল ইংরেজরা! মাত্র ১১ দিনেই অ্যাসেজ জিতে নিল অস্ট্রেলিয়া

যুবভারতীর ঘটনায় মেসিকে কলকাতায় (Kolkata) আনার প্রধান কারিগর ছিলেন শতদ্রু দত্ত (Satadru Dutta)। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তবে এমন বিশৃঙ্খলা কেন হল? তা নিয়ে বিস্ফোরক দাবি করেছেন শতদ্রু।

জেরার মুখে তিনি তদন্তকারীদের জানিয়েছেন, মেসির (Messi) নিরাপত্তারক্ষীরা জানিয়েছিলেন, তাঁর গায়ে হাত দেওয়া বা তাঁকে জড়িয়ে ধরার বিষয়টি পছন্দ করেননি মেসি। তবে প্রশ্ন উঠছিল মাঠের মধ্যে এত লোক কোথা থেকে এল? এ নিয়েও জবাব দিয়েছেন শতদ্রু দত্ত। তিনি জানিয়েছে, মাঠে প্রবেশের জন্য দেড়শো জনকে অ্যাক্সেস কার্ড দেওয়া হয়েছিল। কিন্তু, প্রভাবশালীদের কারণে, সেটি তিন গুণ পর্যন্ত বাড়ানো হয়ছিল। সঙ্গে তিনি জানিয়েছেন, মেসির ভারত সফরের জন্য তাঁকে ৮৯ কোটি টাকা দেওয়া হয়েছিল। কর বাবদ ভারত সরকারকে দিতে হয়েছিল ১১ কোটি টাকা। এই টাকাগুলি ৬০ শতাংশ স্পনসর ও টিকিট বিক্রি করে এসেছিল। অন্যদিকে এই ঘটনার পরে শতদ্রুর ২২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে বিশেষ তদন্তকারী দল।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO