Wednesday, May 13, 2026
HomeScrollমিনি দীঘা বেনাপুর চর ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে, পর্যটকদের সুবিধায় উদ্যোগ পঞ্চায়েতের
Bagnan

মিনি দীঘা বেনাপুর চর ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে, পর্যটকদের সুবিধায় উদ্যোগ পঞ্চায়েতের

গত কয়েক বছরে এই বেনাপুর চর পর্যটকদের কাছে হয়ে উঠেছে ‘মিনি দীঘা’

বাগনান: ছোট্ট ছুটি কাটাতে মনোরম পরিবেশের খোঁজে দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসেন বাগনানের (Bagnan) বেনাপুরে। গত কয়েক বছরে এই বেনাপুর চর পর্যটকদের কাছে হয়ে উঠেছে ‘মিনি দীঘা’ (Mini Digha)। কলকাতা (Kolkata) তো বটেই, পশ্চিমবঙ্গের বাইরেও শীতের মরসুমে বহু মানুষ এখানে এসে পিকনিক ও পরিবার নিয়ে একদিনের ছুটি উপভোগ করেন।

তবে উদ্বেগের বিষয়, যে বেনাপুর চরকে ঘিরে এত মানুষের আকর্ষণ, সেটিই ধীরে ধীরে নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে। নদীর ভাঙনে ক্রমশ ক্ষয় হচ্ছে চরভূমি। স্থানীয়রা জানাচ্ছেন, আগের তুলনায় চর অনেকটাই সংকুচিত হয়েছে।

আরও পড়ুন: ভাতারের ভুমশোরে মহিলার মৃত্যু, এসআইআর আতঙ্ক ঘিরে চাঞ্চল্য

এদিকে শীতকালীন ভিড়ের কথা মাথায় রেখে পর্যটকদের যাতে কোনও অসুবিধায় পড়তে না হয়, তার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে বাগনান-২ পঞ্চায়েত সমিতি। ইতিমধ্যেই টয়লেট ও পানীয় জলের সুব্যবস্থা করা হয়েছে এলাকাজুড়ে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পর্যটন মৌসুমে নিরাপত্তা ও পরিকাঠামো উন্নত করতেও নজর রাখা হচ্ছে।

বেনাপুর চরের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়লেও, প্রশাসনের দাবি পর্যটকদের অভিজ্ঞতা নির্বিঘ্ন করতেই সবরকম উদ্যোগ অব্যাহত থাকবে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto