Sunday, July 5, 2026
HomeScrollলেদার কমপ্লেক্স থেকে নয়া বাস পরিষেবা শুরু

লেদার কমপ্লেক্স থেকে নয়া বাস পরিষেবা শুরু

ভাঙড়: যাত্রীদের জন্য সুখবর! চালু হল নতুন বাস পরিষেবা কেবি ২১ (New Bus Service KB 25)। বানতলা ধর্মনগরী থেকে চালু হল নতুন কেবি ২১ বাস পরিষেবা। যা কলকাতা লেদার কমপ্লেক্সের (Kolkata Leather Complex) তিন নম্বর গেট থেকে গঙ্গানগর পর্যন্ত যাতায়াত করবে। সোমবার সকালে এই নতুন বাস পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা (Saokat Molla)। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির যাদবপুর-ডায়মন্ড হারবার সাংগঠনিক সভাপতি শক্তিপদ মন্ডল, লেদার কমপ্লেক্স আইএনটিটিইউসির সভাপতি রাকেশ রায় চৌধুরী-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা।

সম্প্রতি লেদার কমপ্লেক্স ড্রেন পরিষ্কার করতে গিয়ে তিনজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর আলোড়ন ফেলে ছিল। এবার সেই লেদার কমপ্লেক্স থেকেই শ্রমিকদের সুবিধার্থে নতুন বাস পরিষেবা চালু করে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল পরিবহন দফতর। পরিবহণ দফতর সূত্রের খবর, কেবি ২১ বাস পরিষেবাটি বাসন্তী হাইওয়ে ধরে লেদার কমপ্লেক্স থেকে গঙ্গানগর পর্যন্ত যাতায়াত করবে। পথে গুরুত্বপূর্ণ স্টপেজগুলোর মধ্যে রয়েছে— বানতলা, সাইন সিটি, ৪ নম্বর, রাজাবাজার, খান্না, ভিআইপি, বিটি কলেজ-সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান।

আরও পড়ুন: ৭ মাসের শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় রায় ঘোষণা আদালতের

বিধায়ক শওকত মোল্লা জানিয়েছেন, আপাতত ১৮টি নতুন বাস চালু করা হয়েছে, তবে ভবিষ্যতে সরকারি বাস যুক্ত করে পরিষেবার পরিধি আরও বাড়ানো হবে। নতুন এই বাস পরিষেবা লেদার কমপ্লেক্সের শ্রমিক ও কর্মচারীদের পাশাপাশি ভাঙড় ও ক্যানিংয়ের নিত্যযাত্রীদেরও অনেক সুবিধা দেবে। নতুন বাস পরিষেবার ফলে লেদার কমপ্লেক্স ও সংলগ্ন এলাকার যাত্রীদের যাতায়াত আরও সহজ ও স্বচ্ছন্দ হবে বলে আশা করা হচ্ছে।

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet