Monday, February 2, 2026
HomeScrollবাজেট ভাষণে আত্মনির্ভর ভারতে জোর নির্মলার
Union Budget 2026

বাজেট ভাষণে আত্মনির্ভর ভারতে জোর নির্মলার

আত্মনির্ভর ভারত প্রকল্পে ২ হাজার কোটি, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর

নয়াদিল্লি: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) লোকসভায় ২০২৬–২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট (Union Budget 2026-27) পেশ করলেন। টানা নবম বাজেট এবং বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ সরকারের তৃতীয় মেয়াদের তৃতীয় বাজেট।বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী বলেন, এমন সময় বাজেট পেশ করা হচ্ছে, যখন ভারত চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। তিনি বলেন, আগামী দু’ বছরের মধ্যে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পৌঁছবে। আত্মনির্ভর ভারত গড়ার উদ্দেশ্যে আমরা অভ্যন্তরীণ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করেছি। শক্তি উৎপাদনে জোর দিয়েছি।আমদানি নির্ভরতা কমিয়েছি। এর ফলে প্রায় ৭ শতাংশ আর্থিক বৃদ্ধির হার ছুঁয়েছি আমরা। MSME সেক্টরের জন্য ১০ হাজার কোটি বরাদ্দ। আত্মনির্ভর ভারত (Atmanirbhar Bharat) প্রকল্পে ২ হাজার কোটি।

অনিশ্চিত বিশ্ব অর্থনীতির মধ্যেও ভারতের ভিত আরও মজবুত করতে হবে বলে জানালেন নির্মলা। তাঁর বক্তব্যে উঠে আসে ‘রিফর্ম’, ‘রেজিলিয়েন্স’ এবং ‘মানুষের আকাঙ্ক্ষা পূরণ’-এর কথা। সরকারের দাবি, কথার ফুলঝুরি নয়, বাস্তব সংস্কারই এখন অর্থনীতির মূল চালিকাশক্তি।বাজেট বক্তৃতায় নির্মলা জানান, গত কয়েক বছরে কেন্দ্রীয় সরকার শতাধিক পরিকাঠামোগত ও কাঠামোগত সংস্কার বাস্তবায়িত করেছে।দেশীয় উৎপাদন ক্ষমতা বাড়ানো, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ খনিজ ও কাঁচামালের ক্ষেত্রে আমদানিনির্ভরতা কমানো। সরকারের দাবি, এর ফলে গৃহস্থের ক্রয়ক্ষমতা বাড়বে। কৃষি ক্ষেত্রের অবস্থার উন্নতি হচ্ছে। পাশাপাশি দারিদ্র্য হ্রাসেও এই সংস্কারগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।নির্মলা জানালেন, পরিষেবা ক্ষেত্রে বিশ্বের ১০ শতাংশ বাজার দখল করার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এর জন্য বিশেষ কমিটি তৈরি করা হবে।

আরও পড়ুন: কেন্দ্রীয় বাজেটে নারকেল চাষের উন্নতির জন্য প্রকল্পের ঘোষণা

দেশকে এগিয়ে নিয়ে যেতে বাজেটে ছ’টি ক্ষেত্রে জোর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। জোর দেওয়া হয়েছে, ঐতিহ্যবাহী শিল্প ক্ষেত্রগুলিকে পুনরুজ্জীবিত করা, MSME ক্ষেত্রকে আরও মজবুত করা, পরিকাঠামো তৈরিতে জোর, দীর্ঘমেয়াদি নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা, স্থিতিশীল অবস্থা তৈরি করা, শহরগুলির অর্থনীতিকে উন্নত করা। এছা়ড়াও গ্রামের দিকে পশুপালনে আরও গুরুত্ব দেওয়া হবে। সেজন্য সরকার ভর্তুকি দেবে। যাতে পশুপালন ও পোল্ট্রি থেকে বেশি উৎপাদন হয়, সেজন্য বিশেষ সেক্টরল তৈরি করা হবে- জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্কী। নির্মলা মহাত্মা গান্ধীর নামে বস্ত্র প্রকল্পের প্রস্তাব নির্মলার। বস্ত্র প্রকল্পটির নাম, মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ প্রকল্প। মনে করা হচ্ছে, ১০০ দিনের কাজের নাম পরিবর্তনে যে বিতর্ক তৈরি হয়েছে তারই জবাব দিয়েছেন নির্মলা।

দেশজুড়ে অ্যাকাডেমিক জোন গড়ার ঘোষণা নির্মলার। নারীশিক্ষায় বিশেষ জোর। নির্মলা জানালেন, শিক্ষা থেকে কর্মসংস্থানে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন স্থায়ী কমিটি গঠনের পরিকল্পনা করছে সরকার। এই কমিটি পরিষেবা ক্ষেত্রের বৃদ্ধির সম্ভাবনাকে সর্বোত্তম করার জন্য ক্ষেত্রগুলিকে অগ্রাধিকার দেবে এবং পরিষেবা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন প্রযুক্তির প্রভাব পর্যালোচনা করবে। কেন্দ্রীয় বাজেটে স্বাস্থ্যক্ষেত্রে বড় ঘোষণা অর্থমন্ত্রী। তিনটি নতুন অল ইন্ডিয়া আয়ুর্বেদ ইন্সটিটিউট ঘোষণা। আয়ুষ ফার্মাসি ও ল্যাবগুলোর আধুনিকীকরণ। জামনগরে প্রথাগত মেডিসিন সেন্টারের আধুনিকীকরণ। তিনটি এমস এবং তিনটি ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ’ তৈরি হবে দেশে। সারা দেশে ১৬ হাজার নতুন সেকেন্ডারি স্কুল তৈরি হবে। প্রতি জেলায় তৈরি হবে একটি করে মহিলাদের হস্টেল।আগামী পাঁচ বছরে ২০টি নতুন জাতীয় জলপথ চালু করার পরিকল্পনা সরকারের। জলপথের ক্ষেত্রে প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরি করা হবে।

Read More

Latest News