Sunday, June 21, 2026
HomeScrollরাত পোহালেই মাধ্যমিক, পরীক্ষার্থীদের জন্য হেল্পলাইন চালু কলকাতা পুলিশের
Madhyamik 2026

রাত পোহালেই মাধ্যমিক, পরীক্ষার্থীদের জন্য হেল্পলাইন চালু কলকাতা পুলিশের

পরীক্ষার্থীদের জন্য হেল্পলাইন চালু কলকাতা পুলিশের

কলকাতা: রাত পোহালেই শুরু রাজ্যের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2026)। পরীক্ষার দিন পরীক্ষার্থীরা যাতে সময়মতো এবং নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে, তা নিশ্চিত করতে বিশেষ হেল্পলাইন (Helpline) চালু করল কলকাতা পুলিশ (Kolkata)। পথেঘাটে কোনও সমস্যায় পড়লে বা জরুরি সহায়তা দরকার হলে সরাসরি এই নম্বরে ফোন করলেই দ্রুত সাহায্য মিলবে বলে জানানো হয়েছে।

কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ৯৪৩২৬১০০৩৯ নম্বরে যোগাযোগ করলেই পরীক্ষার্থীদের পাশে পৌঁছে যাবেন পুলিশকর্মীরা। কেউ যদি বাড়িতে অ্যাডমিট কার্ড ফেলে আসে, পথে যানজটে আটকে পড়ে বা পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে দেরি হওয়ার আশঙ্কা থাকে, সেই সব ক্ষেত্রেই তৎপর হবে পুলিশ।

আরও পড়ুন: বাজেট ২০২৬, বাংলা কী কী পেল?

শুধু হেল্পলাইন নয়, পরীক্ষার দিনগুলিতে শহরের গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তায় মোতায়েন থাকবে অ্যাম্বুল্যান্সও। কোনও পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করাই এর লক্ষ্য। ট্রাফিক বিভাগকেও বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে যাতে পরীক্ষার সময় যান চলাচল নিয়ন্ত্রণে রাখা যায়।

পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে রাজ্য সরকারও বাড়তি পদক্ষেপ করেছে। মাধ্যমিক চলাকালীন কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে অতিরিক্ত বাস চালানো হবে। ১৫টি রুটে অন্তত ২০টি অতিরিক্ত বাস চলবে পরীক্ষার ৮ দিন। এতে যাতায়াতে চাপ কমবে এবং পরীক্ষার্থী ও অভিভাবকদের দুশ্চিন্তাও কমবে বলে আশা প্রশাসনের।

এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি থেকে, চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষার দিনগুলি হল ২, ৩, ৬, ৭, ৯, ১০ ও ১২ ফেব্রুয়ারি। প্রতিদিন পরীক্ষা শুরু সকাল ১০টা ৪৫ মিনিটে, শেষ দুপুর ২টোয়। কর্মব্যস্ত দিনে এই সময়টায় সাধারণত যানজট বেশি থাকে, তাই আগেভাগে রওনা দেওয়ার পরামর্শ দিচ্ছে পুলিশ। প্রশাসনের বার্তা স্পষ্ট, চিন্তা নয়, সমস্যা হলে ফোন করুন, সাহায্য পৌঁছে যাবে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto