Sunday, June 21, 2026
HomeScrollঅপ্রতিরোধ্য আলকারাজ! জকোভিচকে হারিয়ে নতুন নজির স্প্যানিশ তারকার
Australian Open 2026

অপ্রতিরোধ্য আলকারাজ! জকোভিচকে হারিয়ে নতুন নজির স্প্যানিশ তারকার

মাত্র ২২ বছর বয়সে আলকারাজ যে কীর্তি করেছেন, তা পারেননি ফেডারার, নাদালরাও!

ওয়েব ডেস্ক: সুপার সানডের সন্ধ্যায় রড লেভার এরিনায় ছিল সুপার ম্যাচ। ৩ ঘণ্টা ২ মিনিটের কঠিন লড়াইয়ে শেষ হাসি হাসলেন কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)। চার সেটের ম্যাচে ২-৬, ৬-২, ৬-৩, ৭-৫ ব্যবধানে নোভাক জোকোভিচকে (Novak Djokovic) হারিয়ে কেরিয়ারের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open 2026) খেতাব জিতে নিলেন স্পেনের এই টেনিস তারকা। মাত্র ২২ বছর ২৭২ দিন বয়সে কেরিয়ার স্ল্যাম সম্পূর্ণ করলেন তিনি, ওপেন এরায় এত কম বয়সে এই নজির আর কেউ গড়েননি।

সেমিফাইনালে সিনারকে হারানোর পর ফাইনালের শুরুতেও দাপট দেখাচ্ছিলেন জোকোভিচ। প্রথম সেটে ৬-২ ব্যবধানে জয় পান তিনি। মনে হচ্ছিল, অভিজ্ঞতার জোরেই আবার ইতিহাস গড়তে চলেছেন সার্বিয়ার এই টেনিস তারকা। কিন্তু দ্বিতীয় সেট থেকেই বদলে যায় ছবিটা। সেটের সপ্তম গেমে ৬-২ ব্যবধানে সেট জিতে সমতা ফেরান আলকারাজ। তৃতীয় সেটেই ম্যাচে দেখা যায় তাঁরই দাপট। জকোভিচ টানটান লড়াই করলেও কিন্তু শেষ পর্যন্ত ৬-৩ ব্যবধানে সেট হারেন তিনি।

আরও পড়ুন: ঈশান-অর্শদীপের তাণ্ডব! শেষ ম্যাচেও অব্যাহত টিম ইন্ডিয়ার দাপট

চতুর্থ সেটে ম্যাচ বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন জোকোভিচ। তাঁর সার্ভিস গেমগুলো চলছিল দীর্ঘ সময় ধরে, এক একটি গেমে ঢেলে দিতে হচ্ছিল সমস্ত অভিজ্ঞতা ও মানসিক শক্তি। কিন্তু শেষ পর্যন্ত চাপ, ক্লান্তি আর বয়সের ভারে ক্লান্ত হয়ে পড়েন সার্বিয়ার এই টেনিস কিংবদন্তি। তারুণ্যের কাছে হার মানতে বাধ্য হয় অভিজ্ঞতা। ২৫তম গ্র্যান্ড স্ল্যামের স্বপ্ন তাই আরও কিছুদিন অধরাই রইল নোভাক জোকোভিচের।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto