Friday, March 13, 2026
HomeScrollফের পাক হামলা আফগানিস্তানে
Afghanistan

ফের পাক হামলা আফগানিস্তানে

ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কাবুল

ওয়েব ডেস্ক: ফের পাকিস্তানের (Pakistan) হামলায় রক্তাক্ত আফগানিস্তান (Afghanistan)। মধ্যরাতে সীমান্ত বরাবর পাকিস্তানি বাহিনীর বোমাবর্ষণে মৃত্যু হয়েছে ৯ শিশু ও ১ মহিলার। মঙ্গলবার এক্স–এ পোস্ট করে ঘটনাটি নিশ্চিত করেন তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লা মুজাহিদ। তাঁর দাবি, কোনও সামরিক পরিকাঠামো নয়, সাধারণ মানুষের বাড়ি লক্ষ্য করেই বোমা ফেলেছে পাকিস্তান (Pakistan)। হামলায় আহত হয়েছেন আরও চার আফগান নাগরিক। ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কাবুল।

ডুরান্ড লাইনে চলতি উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। গত মাস থেকেই পাকিস্তান এবং তালিবান সরকারের মধ্যে সীমানা নিয়ে সংঘর্ষ চরমে। বেশ কয়েক দফা বৈঠক সত্ত্বেও সমাধান মেলেনি। ইসলামাবাদের দাবি, টিটিপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং ডুরান্ড লাইনে বাফার জোন তৈরি জরুরি। তবে এর কোনওটিই মানতে রাজি নয় আফগানিস্তান।

আরও পড়ুন: দিল্লি ঘটনায় ভয় পেয়ে ভারত সফর বাতিল নেতানিয়াহুর!

এই উত্তেজনার মধ্যেও পাকিস্তান নতুন অভিযোগের তির তুলেছে ভারতের দিকে। পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ দাবি করেছেন, “ভারতের ইশারায় চলছে আফগানিস্তান”। পাশাপাশি তালিবানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, পাকিস্তানে হামলা হলে তার ৫০ গুণ জবাব দেওয়া হবে। ক্রমাগত বাড়তে থাকা সীমান্ত সংঘর্ষে উত্তেজনা আরও বাড়বে বলেই আশঙ্কা কূটনৈতিক মহলের।

দেখুন আরও খবর: 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel