Sunday, March 15, 2026
Homeডিনারে পরোটার সঙ্গে খান পনির মির্চি মশলা!

ডিনারে পরোটার সঙ্গে খান পনির মির্চি মশলা!

ওয়েব ডেস্ক: মঙ্গল, শনি বা বৃহস্পতিবার অনেক বাড়িতেই নিরামিষ হয়। আর নিরামিষের দিন আলদা কী রান্না করা যায় তা নিয়ে অনেকেই হয়রান হন। তাই এবার বাড়িতেই বানিয়ে দেখতে পারেন পনিরের এই নতুন রেসিপি (Recipe)। পনির মির্চি মাশালা (Paneer Mirchi Masala) দেখতে যেমন সুন্দর। খেতেও তেমন সুস্বাদু।

কী কী লাগবে?

কিউব করে কাটা পনির, নুন, গোলমরিচের গুঁড়ো, নুন, চিনির গুঁড়ো, কস্তুরি মেথি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তেল, শুকনো লঙ্কা, টোম্যাটো কুচি, জিরে বাটা, ধনের গুঁড়ো।

আরও পড়ুন: চায়ের সঙ্গে সিগারেটে টান দেন? দেখুন কি ভয়ঙ্কর রোগের সম্মুখীন আপনি

কীভাবে বানাবেন?

প্রথমে পনির কিউব করে কেটে নিন। এবার তার মধ্যে নুন, গোলমরিচের গুঁড়ো, নুন, চিনির গুঁড়ো, কস্তুরি মেথি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিন। এবার কড়াইতে তেল গরম করে হালকা করে ভাজুন। হালকা সোনালী ও খয়েরি রঙ এলে তুলে নিন।

এবার কড়াইতে তেল গরম করে একে একে দিন জিরের গুঁড়ো, গোটা শুকনো লঙ্কা, টোম্যাটো কুচি। অল্প নেড়েচেড়ে দিয়ে দিন গ্রেট করা আদা, জিরে বাটা, ধনের গুঁড়ো। সামান্য ভেজে অল্প জল দিয়ে নেড়ে ভেজে রাখা পনির দিয়ে দিন।

এবার পনিরের মধ্যে ফেটিয়ে নেওয়া টক দই, অল্প লঙ্কার আচার দিয়ে নেড়েচেড়ে নুন আর কস্তুরি মেথি দিয়ে ফুটিয়ে পরিবেশন করুন গরম গরম পনির মির্চি মশলা।

দেখুন আরও খবর:

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88