Thursday, April 16, 2026
Homeচায়ের সঙ্গে সিগারেটে টান দেন? দেখুন কি ভয়ঙ্কর রোগের সম্মুখীন আপনি

চায়ের সঙ্গে সিগারেটে টান দেন? দেখুন কি ভয়ঙ্কর রোগের সম্মুখীন আপনি

ওয়েব ডেস্ক: এক হাতে চায়ের কাপ(tea) , অন্য হাতে সিগারেট (cigarette) থেকে উঠছে ধোঁয়া। প্রায় সকলকেই এখন এভাবেই চোখে পড়ে। সিগারেট (cigarette) শরীরের পক্ষে ঠিক কতটা ক্ষতিকর জেনেও অনেকেই ছাড়তে পারেননা। প্রায় সকলের একটাই অজুহাত, কাজের চাপে সিগারেট শান্তি জোগায়। অনেকে আবার বলেন, চিন্তা কমায় সিগারেট, স্বস্তি দেয় এই অভ্যেস। তবে ধুমপান(Smoking) যে কখনই সুঅভ্যাস নয়, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। সম্প্রতি এক সমীক্ষায় জানা গিয়েছে, চা ও সিগারেটের জুটি অত্যন্ত ভয়ঙ্কর। এই অভ্যাসে দিন দিন বাড়ছে শরীরে একের পর রোগ।

চায়ের কাপে চুমুক দিতে দিতে কেন সিগারেট খাওয়া উচিৎ নয়, তা বিস্তারিত ভাবে ব্যাখ্যা দিয়েছেন চিকিৎসকেরা। কী বলছেন চিকিৎসকেরা , জেনে নিন…..

আরও পড়ুন: বাঙালি খিচুড়ি ছেড়ে এবার ট্রাই করুন দক্ষিনী স্টাইলে খিচুড়ি

গরম চা ও সিগারেটে টান দেওয়ার ফলে শরীরে ঢুকছে গরম ধোঁয়া। এক ধাক্কায় পৃথক ফল যেমন তেমনি এক্ষেত্রে এক ধাক্কায় একাধিক ক্ষতি। মুখ থেকে পেট পর্যন্ত কোষের ক্ষতি হয়ে থাকে এই অভ্যাসের কারণে। আর যা ভবিষ্যতে ক্যানসারের কারণ হতে পারে। আবার খালি পেটে চায়ের কাপে চুমুক দিতে দিতে সিগারেটে টান দিলে মাথা যন্ত্রণা এবং ক্লান্তি হতে পারে। যাঁরা ধূমপান করেন তাঁদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বেশি, বলে জানিয়ছেন চিকিৎসকেরা।

চা এবং সিগারেটের জোড়া ধাক্কায় ফুসফুসের ক্ষতিও হয়। এই অভ্যাসের ফলে ফুসফুস, গলার ক্যানসারের সম্ভাবনা এক ধাক্কায় বেড়ে যায় অনেকটাই। শুধু তাই নয়, এই বদভ্যাসে নখ, ত্বকেরও ক্ষতি হয়। চায়ে থাকা ক্যাফিনের ফলে গ্যাসের সমস্যা দেখা দেয়। আবার সিগারেটের ফলে শরীরে নিকোটিন প্রবেশ করে।যার জেরে হজমের সমস্যা হবে।  আবার বিশেষজ্ঞদের মতে, চা এবং সিগারেট একসঙ্গে খাওয়ার ফলে স্মৃতিভ্রমের সমস্যা হতে পারে।

চা আর সিগারেটের জোড়া প্রবেশে শরীরে একাধিক রোগের সংক্রমন হয়, এমনটাই বলছে চিকিৎসকেরা। তাহলে এবার থেকে এই বদঅভ্যাস যতটা নিজের থেকে ঝেড়ে ফেলা যায়, ততই যেন মঙ্গল।  তা বলাই যায়।

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786