ওয়েব ডেস্ক: সদ্য মা হয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। পুত্রসন্তানের জন্ম দিয়ে নতুন অধ্যায় শুরু হয়েছে তাঁর জীবনে। মাঝেমধ্যেই মাতৃত্বের নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। আপাতত কাজ থেকে বিরতি নিয়ে পুরোপুরি সন্তান লালনেই মন দিয়েছেন তিনি।
এবার ছুটির আমেজে নিজের ওয়ার্ডড্রোব গুছিয়ে নেওয়ার একটি ভিডিও শেয়ার করলেন পরিণীতি, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা টপ ও নীল জিনসে স্বচ্ছন্দ লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামের ভাইরাল গান ‘প্রিটি লিটল বেবি’-তে নাচতে নাচতে তিনি ওয়ার্ডড্রপ পরিষ্কার করছেন।
আরও পড়ুন: ফের ভক্ত-হৃদয়ে ঝড় সুপারস্টার দেবের!
ভিডিওর ক্যাপশনে পরিণীতি ইঙ্গিত দিয়েছেন, মাতৃত্বকালীন ডিপ্রেশন কাটিয়ে উঠতে এই ধরনের ছোট ছোট কাজ তাঁর কাছে মলমের মতো কাজ করছে। বাস্তব জীবনের এই খোলামেলা মুহূর্ত ভাগ করে নিয়ে আবারও অনুরাগীদের আরও কাছের হয়ে উঠেছেন অভিনেত্রী—এমনটাই মত ভক্তদের।
View this post on Instagram
দেখুন আরও খবর:







