Monday, August 10, 2026
HomeScrollভারতের টেক বাজারে বিপ্লব! AI-সমৃদ্ধ ল্যাপটপে নয়া দিগন্ত?
AI-enriched laptop in India

ভারতের টেক বাজারে বিপ্লব! AI-সমৃদ্ধ ল্যাপটপে নয়া দিগন্ত?

নির্বাচিত ব্যাঙ্কে রয়েছে ৫০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়েব ডেস্ক: ভারতের টেক বাজারে (Technology) এসে গেল স্যামসাংয়ের (Samsung) নতুন AI-চালিত ল্যাপটপ Samsung Galaxy Book4 Edge। অত্যাধুনিক AI ফিচার, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং শক্তিশালী পারফরম্যান্সের দাবিতে এই ল্যাপটপ ইতিমধ্যেই নজর কেড়েছে। দাম শুরু ৬৪.৯৯৯ টাকা থেকে। নির্বাচিত ব্যাঙ্কে রয়েছে ৫০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ফলে কার্যত দাম নামতে পারে ৫৯০০০ টাকায়।

ডিজাইন ও ডিসপ্লে

Galaxy Book4 Edge এসেছে ১৫.৬-ইঞ্চির ফুল HD অ্যান্টি-গ্লেয়ার IPS ডিসপ্লে নিয়ে। পাতলা বেজেল ও মাত্র ১.৫ কেজি ওজনের স্লিম ডিজাইন এটিকে আরও পোর্টেবল করেছে। কাজ বা বিনোদনে পরিষ্কার ভিউয়ের আশ্বাস দিচ্ছে Samsung।

আরও পড়ুন: স্মৃতির বালুকাবেলায়…

ল্যাপটপটিতে রয়েছে Snapdragon X সিরিজ প্রসেসর (৩.০GHz পর্যন্ত), সঙ্গে Adreno GPU ও Hexagon NPU। মাল্টিটাস্কিংয়ের জন্য রয়েছে ১৬GB LPDDR5X RAM, আর স্টোরেজ হিসাবে ৫১২GB eUFS। ফলে দ্রুত অ্যাপ লোডিংসহ হাই-পারফরম্যান্স কাজেও সক্ষম এই মডেল।

ব্যাটারি ও কানেক্টিভিটি

স্যামসাং দাবি করছে, ডিভাইসটি দিতে পারে প্রায় ২৭ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ। রয়েছে ৬১.২Wh ব্যাটারি, সঙ্গে ৬৫W USB-C ফাস্ট চার্জিং। যোগাযোগ ব্যবস্থায় রয়েছে Wi-Fi 7, Bluetooth 5.4, HDMI ২.১, USB ৩.২, USB ৪.০ টাইপ-সি পোর্ট, মাইক্রো SD স্লট ও কম্বো অডিও জ্যাক—যা কাজের পরিবেশকে আরও সহজ করে তুলবে।

AI ফিচার ও সিকিউরিটি

এই ল্যাপটপে থাকছে 2MP ওয়েবক্যাম, Dolby Atmos সাউন্ড সিস্টেম, ফিঙ্গারপ্রিন্ট রিডার, TPM এবং Samsung Knox সুরক্ষা। Copilot+ প্ল্যাটফর্মে থাকা Recall, Live Translate, Cocreator, Chat Assist-এর মতো ফিচার ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। এছাড়া Phone Link-এর মাধ্যমে Samsung Galaxy স্মার্টফোনের সঙ্গে মসৃণ সংযোগ পাওয়া যাবে।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor