Monday, February 16, 2026
HomeScrollপাক গোলায় প্রাণ গেল রাজৌরির পদস্থ আধিকারিকের

পাক গোলায় প্রাণ গেল রাজৌরির পদস্থ আধিকারিকের

ওয়েব ডেস্ক: সূর্য ডুবলেই সীমান্তে উসকানি দিতে শুরু করছে পাকিস্তান। আকাশপথে ড্রোন, ক্ষেপণাস্ত্র উড়ে আসছে। পাকিস্তানের (Pakistan Shelling) এই হামলায় প্রাণ গেল কাশ্মীর প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিকের। ঘটনায় শোকপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Jammu and Kashmir Chief Minister Omar Abdullah)। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্টে জানিয়েছেন, “রাজৌরি থেকে পাওয়া খবরে মন ভারাক্রান্ত। আমরা একজন ভাল অফিসারকে হারালাম। পাকিস্তানের হামলায় জম্মু এবং কাশ্মীরের প্রশাসনের দক্ষ আধিকারিকের মৃত্যু হয়েছে। পাকিস্তানের লাগাতার গোলাবর্ষণ ও মর্টার-শেলের আঘাতে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি, জলের ট্যাঙ্ক।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, শনিবার ভোরে রাজৌরিতে পাক সেনার গোলা এসে পড়ে রাজকুমার থাপার (Additional District Development Commissioner Raj Kumar Thappa) বাড়িতে। গোলার আঘাতে গুরুতর জখম হন ওই পদস্থ আধিকারিক ও তাঁর দুই কর্মী। তাঁদের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে থাপাকে মৃত ঘোষণা করা হয়। পাক সেনার গোলাবর্ষণে রাজকুমার থাপার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

আরও পড়ুন: প্রত্যাঘাত ভারতের, তছনছ পাকিস্তানের ৩ বিমানঘাঁটি

সূত্রের খবর, পাক গোলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সীমান্ত লাগোয়া গ্রামগুলি। সেখানকার বাসিন্দাদের বাড়িঘর জলের ট্যাঙ্ক। আতঙ্কের পরিবেশ গোটা এলাকায়। শনিবার সকালেও গোলাগুলির শব্দ শোনা গিয়েছে। রাস্তাঘাট ফাঁকাই বলা চলে। চারিদিকে ভারী বুটের শব্দ। সবমিলিয়ে ভারত-পাক যুদ্ধের আশঙ্কায় কাঁটা সীমান্ত লাগোয়া গ্রাম। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী বাসিন্দাদের সতর্ক করেছেন। জম্মু বাসিন্দাদের রাস্তায় না থাকার আবেদন জানিয়েছেন তিনি। সাধারণ মানুষকে এখন বাড়িতে থাকার বার্তা দিয়েছেন।

অন্য খবর দেখুন 

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 WDBOS DEPOBOS idn slot