Monday, August 17, 2026
HomeScrollমমতার পাল্টা জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠালেন শুভেন্দু!
Suvendu Adhikari

মমতার পাল্টা জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠালেন শুভেন্দু!

রাজনৈতিক উদ্দেশের কারণে এসআইআর নিয়ে আপত্তি করা হচ্ছে, অভিযোগ শুভেন্দুর

ওয়েব ডেস্ক : ভোটার তালিকার নিবিড় সংশোধনের (SIR) কাজে শুনানির নোটিস (Hearing Notice) পেয়েছেন একাধিক বিশিষ্টজনেরা। তাঁদেরকে হেনস্থা করা হচ্ছে, এমন অভিযোগ তুলে ও প্রতিবাদ জানিয়ে সম্প্রতি মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার-কে (Gyanesh Kumar) চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার পাল্টা এবার চিঠি পাঠালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি (Suvendu Adhikari)।

মূলত, এসআইআর (SIR)-এর শুনানির জন্য ডাক পেয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ নবতিপর অমর্ত্য সেন, বিশিষ্ট কবি জয় গোস্বামী, বিশ্বকাপজয়ী ক্রিকেটার মহম্মদ শামি, টলিউড সুপারস্টার দেব ওরফে দীপক অধিকারীরা। তা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল।

সমাজমাধ্যমে সেই চিঠির ছবি শেয়ার করেছেন শুভেন্দু (Suvendu Adhikari)। তার উপরে লিখেছেন, “আমি ভারতের মাননীয় মুখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছি। গত ১০ই জানুয়ারি ২০২৬ তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে যে ভিত্তিহীন, অতিরঞ্জিত এবং ফুলিয়ে-ফাঁপিয়ে তোলা অভিযোগগুলো করেছেন, আমি তার তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমি আবারও বলতে চাই যে, তাঁর এই দাবিগুলো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটিকে বানচাল করার একটি মরিয়া চেষ্টা ছাড়া আর কিছুই নয়। এই প্রক্রিয়ার মাধ্যমেই আমাদের ভোটার তালিকার আসল জীর্ণ দশাটা বেরিয়ে আসছে। যেখানে বছরের পর বছর ধরে তৃণমূলের ছত্রছায়ায় লালিত-পালিত হওয়া ভুয়ো নাম, একই ব্যক্তির একাধিক এন্ট্রি এবং অনুপ্রবেশকারীদের তথ্য প্রকাশ্যে চলে আসছে। এতে তাদের নির্বাচনী ফলাফল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, আর সেই কারণেই তিনি এখন এই ধরণের উন্মাদনার আশ্রয় নিচ্ছেন।”

আরও খবর : বেআইনি নির্মাণে পাশের বাড়িতে ফাটল, ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ হাইকোর্টের

চিঠিতে শুভেন্দু লিখেছেন, অনেকে ‘লজিক্যাল ডিসক্রিপান্সি’র কারণে শুনানির নোটিস পেয়েছেন। সমাজের বিষিষ্টরাও ব্যতিক্রম নন। এটা আইনের বিষয়। এ নিয়ে আপত্তির কোনও কারণ নেই। সঙ্গে কমিশনের পদক্ষেপকে নিরপেক্ষ বলে দাবি করেছেন তিনি। তিনি দাবি করেছেন, রাজনৈতিক উদ্দেশের কারণে এসআইআর নিয়ে আপত্তি করা হচ্ছে।

প্রসঙ্গত, বিশিষ্টজনদের শুনানিতে ডাকা নিয়ে সম্প্রতি মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী। মমতার কথায়, ‘‘এসআইআরের নামে নির্বাচন কমিশন যে ভাবে সাধারণ মানুষকে হেনস্থা করছে তাতে আমি স্তম্ভিত এবং বিরক্ত।’ তাঁর অভিযোগ, যে পদ্ধতিতে শুনানি চলছে, তা ত্রুটিযুক্ত। অবিলম্বে এই পদ্ধতি বন্ধ হোক। চিঠিতে মুখ্য নির্বাচন কমিশনারকে মমতা লেখেন, “যদিও দেরি হয়ে গিয়েছে। তবু আশা করি, মানুষের হয়রানি কমাতে উপযুক্ত পদক্ষেপ করবেন।” মমতা আরও অভিযোগ করেছেন, শুধু সাধারণ মানুষ নন, এসআইআর শুনানিতে ‘হয়রানির শিকার’ হতে হয়েছে নোবেলজয়ী অধ্যাপক অমর্ত্য সেন, কবি জয় গোস্বামী, অভিনেতা দীপক অধিকারী (দেব) বা ক্রিকেটার মহম্মদ শামির মতো স্বনামধন্যদেরও। কিন্তু, এর পাল্টা এবার জ্ঞানেশ কুমার-কে চিঠি লিখলেন শুভেন্দু।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor