Wednesday, June 17, 2026
HomeScrollআরজি কর দুর্নীতি মামলায় এবার চার্জ গঠনের সময়সীমা বেঁধে দিল হাইকোর্ট

আরজি কর দুর্নীতি মামলায় এবার চার্জ গঠনের সময়সীমা বেঁধে দিল হাইকোর্ট

কলকাতা: এবার শীর্ষ আদালতের তরফ থেকে বেঁধে দেওয়া হল আরজি কর দুর্নীতি মামলায় চার্জ গঠনের সময়সীমা। এদিন অর্থাৎ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে আরজি কর মামলার সুনানি চলার সময় তিনি বলেন, আগামী ১১ মার্চের মধ্যে আরজি করের আর্থিক দুর্নীতির যেই মামলা চলছিল সেই মামলার চার্জ গঠন করতে হবে।

উল্লেখ্য, আরজি করের আর্থিক দুর্নীতির মামলা চলেছে সিবিআইয়ের বিশেষ আদালতে। আর এই বিষয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবার স্পষ্টত জানিয়ে দিয়েছে, আগামী ৩ মার্চের মধ্যে আরজি করের আর্থিক দুর্নীতির দায়ে যাদের গ্রেফতার করা হয়েছে সেই সব অভিযুক্তদের প্রয়োজনীয় নথি পরীক্ষার কাজ দ্রুত শেষ করতে হবে। বিচারক জানান, কীভাবে বিচার প্রক্রিয়া সংগঠিত হবে সেই বিষয়ে প্রয়োজনীয় কিছু নথি লাগলে তা বিশেষ আদালতের বিচারক এবং সমস্ত পক্ষের আইনজীবীদের নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নিতে পারে বলে মত আদালতের।

আরও পড়ুন: দেশের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার

উল্লেখ্য, উল্লেখ্য, ২০২৪ এর ৯ অগাস্ট আরজি করে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। কর্মরত অবস্থায় এক জুনিয়র চিকিৎসককে ওঠে ধর্ষণ করে খুনের অভিযোগ। আর তারপর থেকেই উত্তাল হয় রাজ্য রাজনীতি। দিকে দিকে প্রতিবাদের ঝড় উঠে। চিকিৎসকদের প্রতিবাদের ডাকে তিলোত্তমার বিচারের দাবিতে রাত জাগেন সকলেই। শুধুমাত্র কলকাতা নয়, বঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দেখা যায় প্রতিবাদের আঁচ। প্রথমে এই ঘটনার তদন্তে নামে রাজ্য পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। তারপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এই ঘটনার তদন্তে নেমে গ্রেফতার করে সঞ্জয় রায়কে। আর এই ঘটনায় ইতিমধ্যেই শিয়ালদহ আদালতের তরফ থেকে আরজি করের মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে দেওয়া হয় আজ্জীবন কারাদণ্ডের নিদান।

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO