Tuesday, March 10, 2026
HomeScroll‘যাঁরা কামড়ান, তাঁরা সংসদেই’, পোষ্য কুকুর নিয়ে দাপিয়ে বেড়ালেন কংগ্রেস সাংসদ রেণুকা
Renuka Chowdhury

‘যাঁরা কামড়ান, তাঁরা সংসদেই’, পোষ্য কুকুর নিয়ে দাপিয়ে বেড়ালেন কংগ্রেস সাংসদ রেণুকা

গাড়ি থেকে নামতেই দেখা গেল তাঁর ছোট আকারের পোষ্য কুকুরটিকে

নয়াদিল্লি: সংসদের শীতকালীন অধিবেশন (Winter Season in Parliament) শুরু হতেই নজর কাড়লেন কংগ্রেস (Congress) সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রেণুকা চৌধুরী (Renuka Chowdhury)। গাড়ি থেকে নামতেই দেখা গেল তাঁর ছোট আকারের পোষ্য কুকুরটিকে। মুহূর্তে ক্যামেরার ঝলকানি। তারপরই রেণুকার বিস্ফোরক মন্তব্য, আর তাতেই উত্তেজনা সংসদ চত্বরে।

প্রশ্ন উঠছে, কেন সংসদে পোষ্য নিয়ে এলেন তিনি? রেণুকার জবাব, “এটা খুবই ছোট, নিরীহ প্রাণী। কাউকেই কামড়াবে না।” পরক্ষণেই তাঁর কটাক্ষ, “কামড়ানো যদি কারও ভয় থাকে, সেটা কুকুর নয়। যারা কামড়ায়, তাঁরা সংসদের ভিতরেই আছেন।” নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ অগ্রাহ্য করে রেণুকার আরও বক্তব্য, “কোন নিরাপত্তা উদ্বেগ? কুকুর ঢুকলে সমস্যা কোথায়? অনুমতি দেওয়া হোক—আমরা আর কী বলব!”

আরও পড়ুন: নন্দীগ্রামের ঘটনায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের!

বিপাকে পড়তে সময় নেয়নি রাজনীতির অপর প্রান্ত। বিজেপি তীব্র নিন্দা জানিয়ে বলেছে, সাংসদদের জন্য থাকা সুবিধার অপব্যবহার করেছেন রেণুকা। বিজেপি সাংসদ জগদম্বিকা পাল বলেন, “বিশেষ সুবিধা মানে এই নয় যে নিয়ম ভেঙে সংসদে পোষা প্রাণী আনা যাবে। কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।”

উল্লেখ্য, ইতিমধ্যেই ১৯ দিনের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। একগুচ্ছ বিল আনতে চলেছে কেন্দ্র। সোমবার থেকেই শুরু হয়েছে শীতকালীন অধিবেশন, চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ে মোট ১৫টি অধিবেশন অনুষ্ঠিত হবে। সরকার পক্ষ থেকে যে ১৩টি নতুন বিল পেশ করা হবে বলে জানা গিয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য,

  • ইউজিসি (সংশোধন) বিল
  • কর্পোরেট আইন (সংশোধন) বিল
  • বিমা আইন (সংশোধন) বিল
  • জাতীয় সড়ক (সংশোধন) বিল
  • পারমাণবিক শক্তি বিল, ২০২৫
  • ভারতের উচ্চ শিক্ষা কমিশন বিল, ২০২৫
  • কেন্দ্রীয় আবগারি (সংশোধন) বিল
  • স্বাস্থ্য সুরক্ষা ও জাতীয় সুরক্ষা কর বিল, ২০২৫

এ ছাড়া বিরোধী দলগুলি এসআইআর নিয়ে বিতর্ক, অর্থনৈতিক বৈষম্য, দিল্লি বিস্ফোরণ, দূষণ, এবং বিদেশনীতি-সহ একাধিক ইস্যু তুলতে প্রস্তুত। বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ আলোচনাও হতে পারে বলে সংসদ সূত্রে খবর।

দেখুন আরও খবর:

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast