Monday, March 16, 2026
HomeScrollশুভেন্দু অধিকারীকে নেংটি ইঁদুর বলে নিশানা জয়ার

শুভেন্দু অধিকারীকে নেংটি ইঁদুর বলে নিশানা জয়ার

নন্দীগ্রাম: ”দু সেকেন্ডে বিজেপিকে (BJP) পিঁপড়ের মতো টিপে মেরে ফেলব”। নন্দীগ্রাম (Nandigram) থেকে বিজেপিকে হুঁশিয়ারি প্রাক্তন তৃণমূল (Trinamool) রাজ্য সভাপতি জয়া দত্তর (Jaya Dutta)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ‘নেংটি ইঁদুর’ বলে ঘোষণা জয়ার। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির তৃণমূলের ডাকে এক সভায় উপস্থিত ছিলেন জয়া। বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।

এদিনের সভা তিনি বলেন, “আপনাদের যিনি বিধায়ক, তিনি নেংটি ইঁদুর, ভাঁওতাবাদ মুখেই বড় বড় কথা বলে। শুভেন্দুকে মানুষ চিনেছে মমতা ব্যানার্জির দয়ায়, ২০১১ সালের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন বদলা নয় বদল চাই, যদি মুখ্যমন্ত্রী নির্দেশ দেন বদল নয় বদলা চাই, পিঁপড়ের মতো টিপে মেরে ফেলবো। দু সেকেন্ড সময় লাগবে বিজেপি বলে কোন নাম নন্দীগ্রামের মাটিতে থাকবে না।”

আরও পড়ুন: জাঁকিয়ে শীতের রাজ! কাঁপছে বাংলা, কী পূর্বাভাস দিল হাওয়া অফিস? জানুন আপডেট

তিনি আরও বলেন,”নন্দীগ্রামের মানুষ যদি সিপিএমে ৩৪ বছরের শাসন পাল্টে দিতে পারে, তবে দুদিনের নেংটি ইঁদুর শুভেন্দু অধিকারী কে বুঝে নিতে বেশি সময় লাগবে না।” জয়া দত্তর করা এহেন মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূল নেত্রীর বক্তব্যের পাল্টা কিছু বলেননি শুভেন্দু।

দেখুন আরও খবর:

 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88