Tuesday, March 17, 2026
HomeScrollরাজ্যে অনিয়ন্ত্রিত টোটো চলাচলে বাড়ছে যানজট, রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার পথে পরিবহন দফতর
Nadia

রাজ্যে অনিয়ন্ত্রিত টোটো চলাচলে বাড়ছে যানজট, রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার পথে পরিবহন দফতর

নিয়ন্ত্রণহীন টোটোই যানজটের অন্যতম প্রধান কারণ

নদিয়া: বিভিন্ন শহরে অনিয়ন্ত্রিত টোটো (Toto) চলাচল পরিণত হয়েছে বড়সড় সমস্যায়। রাস্তা দখল ও অনিয়মিত থামা–চলা থেকে প্রতিদিনই তৈরি হচ্ছে তীব্র যানজট। অভিযোগ, পরিবহন দফতরের কাছে কত টোটো রাস্তায় চলাচল করছে, তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। শহরবাসীর দাবি, নিয়ন্ত্রণহীন টোটোই যানজটের অন্যতম প্রধান কারণ (District news)।

এই পরিস্থিতিতে টোটোগুলিকে রেজিস্ট্রেশনের আওতায় আনতে তৎপর হয়েছে রাজ্য পরিবহন দফতর। পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, বিভিন্ন লোকাল গ্যারেজে অনিয়মিতভাবে টোটো তৈরি করে বাজারে ছাড়া হচ্ছে, যা নিরাপত্তার দিক থেকেও চিন্তার। মাত্র ১,৬৪৫ টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন করানোর অনুরোধ করেছেন তিনি। তাঁর অভিযোগ, কিছু রাজনৈতিক দল এই উদ্যোগ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।

আরও পড়ুন: মিনি দীঘা বেনাপুর চর ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে, পর্যটকদের সুবিধায় উদ্যোগ পঞ্চায়েতের

মন্ত্রী আরও জানান, সরকারের উদ্দেশ্য টোটো চলাচল বন্ধ করা নয়, বরং নিয়ন্ত্রিত ও স্বাস্থ্যকর পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা। রেজিস্ট্রেশন করতে গিয়ে কেউ অতিরিক্ত টাকা চাইলে সরাসরি তাঁকে জানানোর আহ্বান জানান তিনি।

এ ছাড়া জাতীয় সড়কে টোটো নিষিদ্ধ—হাইকোর্টের এই নির্দেশ থাকা সত্ত্বেও এখনও কিছু টোটো চলছে বলে অভিযোগ। এই অনিয়ম রুখতে পুলিশ প্রশাসনকে কঠোর ভূমিকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান পরিবহনমন্ত্রী।

দেখুন আরও খবর: 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88