Wednesday, May 13, 2026
HomeScrollশীতের আমেজে বাজারে নলেন গুড়ের চাহিদা তুঙ্গে, বাড়িতে তৈরি গুড়ের সন্দেশই এখন...
Nolen Gurer Sandesh

শীতের আমেজে বাজারে নলেন গুড়ের চাহিদা তুঙ্গে, বাড়িতে তৈরি গুড়ের সন্দেশই এখন বাঙালির প্রথম পছন্দ

বাজারের ভিড় এড়িয়ে অনেকেই এখন ঘরেই বানিয়ে নিচ্ছেন এই মিষ্টি

ওয়েব ডেস্ক: শীতের (Winter) হাওয়া বইতে শুরু হতেই বাঙালির পেটে-পুজোর তালিকায় প্রথমেই উঠে আসে নলেন গুড়ের মিষ্টি (Nolen Gurer Mishti)। দোকানজুড়ে শুরু হয়েছে নলেন গুড়ের সন্দেশ, পায়েস, রসমালাইয়ের বাহারি আয়োজন। তবে বাজারের ভিড় এড়িয়ে অনেকেই এখন ঘরেই বানিয়ে নিচ্ছেন এই শীতের বিশেষ মিষ্টান্ন। স্বাদে-গন্ধে অনন্য এই গুড়ের সন্দেশ (Sandesh) তৈরির উপায়ও অত্যন্ত সহজ, জানান রাঁধুনিরা।

ঘরোয়া এই রেসিপির জন্য লাগে মাত্র কয়েকটি উপকরণ। জল ঝরানো ছানা ২৫০ গ্রাম, নলেন গুড় ১৫০ গ্রাম, সামান্য এলাচ গুঁড়ো এবং প্রয়োজনমতো কাজু-কিশমিশ।

আরও পড়ুন: পোলাও ফ্রায়েডরাইস তো অনেক খেলেন, এবার ট্রাই করুন অমৃতভোগ, রইল প্রণালী

কীভাবে বানাবেন? প্রথমে ছানাকে হাতের তালু দিয়ে মসৃণ করে নিতে হবে। অন্যদিকে, হালকা আঁচে পাত্রে গুড় গলিয়ে মাখানো ছানার সঙ্গে ভালোভাবে মেশাতে হবে। এরপর কম আঁচে ক্রমাগত নাড়তে থাকলে ধীরে ধীরে মিশ্রণের রং গাঢ় হয়ে আসবে এবং জল শুকিয়ে যাবে। এ সময় অতিরিক্ত পাক না দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

মিশ্রণ ঠান্ডা হলে হাতেই বা ছাঁচে ফেলে তৈরি করা যায় সন্দেশ। বাড়িতে তৈরি এই মিষ্টির স্বাদ যেমন একেবারে খাঁটি, তেমনই স্বাস্থ্যকরও। শীতের মরশুমে নলেন গুড়ের বাড়তি আকর্ষণে ঘরোয়া গুড়ের সন্দেশ এখন শহরের বহু পরিবারের ডেজার্ট তালিকায় শীর্ষে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto