Saturday, May 16, 2026
HomeScrollবন্ধ দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল, বিকল্প পথের সন্ধান দিল কলকাতা পুলিশ
Kolkata Police

বন্ধ দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল, বিকল্প পথের সন্ধান দিল কলকাতা পুলিশ

দুপুর ২টোর পর ফের সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে

কলকাতা: রবিবার সকাল থেকে আট ঘণ্টার জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল। যার জেরে তীব্র ভোগান্তির মুখে কোন পথ দিয়ে যাতায়াত করা যাবে, তা জানিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, কলকাতা পুলিশ এবং এইচআরবিসি কর্তৃপক্ষ যৌথ ভাবে রক্ষণাবেক্ষণের কাজ করবে। সেই কারণে বন্ধ থাকবে সেতুতে যান চলাচল।

কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোর ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত সেতুর ওপর দ্বিমুখী যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এই সময়ে যানবাহন চলাচলের বিকল্প ব্যবস্থা হিসেবে হাওড়া সেতু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে যাত্রীদের। দুপুর ২টোর পর ফের সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:  শহর কলকাতার দুটি গুরুত্বপূর্ণ থানার এরিয়া বাড়ল, কোন এলাকা যুক্ত হল?

রবিবার সেতুর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজ করা হবে। এই কাজের জন্যই নির্দিষ্ট সময়ের জন্য যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেতুর সাসপেনশন কেবল, রোড সারফেস ও লাইটিং সিস্টেমের পরিদর্শন এবং প্রয়োজনীয় সংস্কারের কাজ এই সময়ে সম্পন্ন হবে বলে প্রশাসন সূত্রে খবর।

ট্রাফিক বিভাগ ইতিমধ্যেই বিকল্প রুট সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছে, যাতে সাধারণ যাত্রীদের কোনও অসুবিধা না হয়। পুলিশের এক কর্তা বলেন, “সেতুর নিরাপত্তা ও দীর্ঘস্থায়িত্বের স্বার্থেই এই রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। নাগরিকদের সহযোগিতা কাম্য।” রবিবারের এই সাময়িক অসুবিধার পর ফের বিকেল থেকে স্বাভাবিক হবে দ্বিতীয় হুগলি সেতুর যান চলাচল।

দেখুন খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto