Friday, March 13, 2026
HomeScrollহাত বদলের আগেই জাল নোট সহ গ্রেফতার দুই যুবক!
Farakka

হাত বদলের আগেই জাল নোট সহ গ্রেফতার দুই যুবক!

ফারাক্কা স্টেশনে ২ লক্ষ ৯৭ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার হয়!

ওয়েব ডেস্ক : হাত বদলের আগে নিউ ফারাক্কা (Farakka) স্টেশনে ২ লক্ষ ৯৭ হাজার ৫০০ টাকার জাল নোট (Fake Notes) উদ্ধার করল পুলিশ (Police)। ঘটনায় দুই যুবককে গ্রেফতার করলো ফারাক্কার জিআরপি (GRP)। এই ঘটনা নিয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

জিআরপির (GRP) আইসি প্রসান্ত রায় জানান, ‘ধৃতদের নাম সুজিত দাস (১৯)। বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার সবদলপুর এলাকায়। আর একজনের নাম রবিউল সেখ (৩০)। বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার মহব্বতপুর এলাকায়।’

আরও খবর : দার্জিলিংয়ে শীতের আমেজ, তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে

তিনি আরও জানিয়েছেন, ‘বৃহস্পতিবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে ফরাক্কার (Fatakka) জিআরপির (GRP) আধিকারিক চিত্তরঞ্জন রজকের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। এর পরেই নিউ ফারাক্কা স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে তল্লাসি চালিয়ে দুই যুবককের কাছ থেকে ২ লক্ষ ৯৭ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করে। তারপর তাদের গ্রেফতার করে পুলিশ।

ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পারেন, অভিযুক্তরা মালদার খালতিপুর থেকে ট্রেনে চেপে নিউ ফারাক্কা স্টেশনে (Farakka Station) নামে। ফারাক্কায় জাল নোটগুলি হাত বদল করে দিল্লি পাচারের পরিকল্পনা ছিল অভিযুক্তদের। কিন্তু তার আগেই জিআরপি তাদের গ্রেফতার করে। আজ ধৃতদের আদালতে তোলা হয়। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখছেন তদন্তকারীরা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel