Tuesday, February 17, 2026
HomeScrollপ্রজাতন্ত্র দিবসে রেড রোড থেকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী?

প্রজাতন্ত্র দিবসে রেড রোড থেকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী?

কলকাতা: আজ ৭৬তম সাধারণতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রত্যক বছরের মত এবছরেও কলকাতার রেড রোডে কুচকাওয়াজের পাশাপাশি আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের। রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও। সেখান থেকেই সকল দেশবাসীকে তিনি প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তাঁর বার্তায় উঠে এল সর্বধর্মসমন্বয়ের বার্তা। শুধু তাই নয়, রবিবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে তিনি গাইলেন দেশাত্ববোধক গানও। তাঁর কণ্ঠে ফুটে এল “ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো” গানটি।

রবিবার অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমাদের ধাত্রীভূমিকে স্বাধীনতার মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ যাঁরা করে দিয়েছিলেন, সেই সকল বীর শহিদকে আজকের দিনে বিনম্র চিত্তে প্রণাম জানাই।”

আরও পড়ুন: এবছর প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে বাংলার ট্যাবলো

শুধুতাই নয়, মুখ্যমন্ত্রী এদিন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, “আজকের এই মাহেন্দ্রক্ষণে আন্তরিক শ্রদ্ধা জানাই সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকর-সহ সকল সংবিধান রচয়িতাকে। পাশাপাশি, দেশের সকল সহ-নাগরিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের আজকের শপথ হোক জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈচিত্রের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সর্বধর্মসমন্বয়ের পরম্পরার, মহান ঐতিহ্যের সুদৃঢ় বন্ধনকে অটুট রাখার।”

উল্লেখ্য, প্রতিবছরের মত এবছরেও বাংলার প্রজাতন্ত্র দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠানে রয়েছে লোকশিল্পীরা। লোকশিল্পের পুনরুজ্জীবনে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের লোকশিল্পীদের ইতিমধ্যেই প্রত্যেক মাসে দেওয়া হয় ভাতা শুধু তাই নয় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে তাঁদের উপস্থিতি পিছুও তাঁদের দেওয়া হয় টাকা। এইবছর বাংলার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে দার্জিলিং, আলিপুরদুয়ার, জঙ্গলমহল এবং সুন্দরবনের লোকশিল্পীরা।

দেখুন অন্য খবর

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 WDBOS DEPOBOS idn slot idn poker 88