Tuesday, June 16, 2026
HomeJust Inস্পেনের ধাঁচে ফুটবলার তৈরি, মেদিনীপুরে আন্তর্জাতিক লা লিগার বিনা খরচে আবাসিক ফুটবল...

স্পেনের ধাঁচে ফুটবলার তৈরি, মেদিনীপুরে আন্তর্জাতিক লা লিগার বিনা খরচে আবাসিক ফুটবল অ্যাকাডেমি

 ওয়েব ডেস্ক: একসময় রোনাল্ডিনহোর মতো বিশ্বখ্যাত ফুটবলারকেও অসম্ভব দারিদ্রের সঙ্গে লড়াই করতে হয়েছে। কিংবন্তী মারাদোনা থেকে শুরু করে এমব্যাপে গোলপোস্টের মহাকাশে রয়েছে অনেক নক্ষত্রেরই নাম। কত প্রতিভা প্রয়োজনীয় সুযোগ না পেয়ে অকালে ঝরে যায়। আন্তর্জাতিক লা লিগা অ্যাকাডেমির (La Liga Academy) সহযোগিতায় ভবানীপুর এফসি প্রো ইন্ডিয়া মেদিনীপুরে (Medinipur) নিখরচায় (No Cost) ফুটবলার (Footballer) তৈরি করতে অ্যাকাডেমি গড়ল। পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের সাহায্যে ওই অ্যাকাডেমি গড়া হয়েছে। টেকনিক্যাল দিক থেকে লা লিগা অ্যাকাডেমি স্কুলস ইন্ডিয়া ওই প্রকল্পে সহায়তা করেছে। রেসিডেন্সিয়াল কমপ্লেক্স তৈরি করা হয়েছে। যেখানে প্রত্যন্ত এলাকা থেকে ফুটবলারদের তুলে আনা হবে। তাদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে গড়ে নেওয়া হবে।

প্রো ইন্ডিয়ার ডিরেক্টর ও অ্যাকাডেমির সিইও অপরূপ চক্রবর্তী বলেন, ১১ বছর, ১৩ বছর, ১৫ বছরের নীচে তিনটি ক্যাটেগরি থেকেই ২৫ জন করে ফুটবলার নেওয়া হবে। লা লালিগা অ্যাকাডেমি স্কুলস ইন্ডিয়ার টেকনিক্যাল ডিরেক্টর তথা কোচ মিগুয়েল কাসালের তত্ত্বাবধানে এটি করা হবে। ভবানীপুর এফসির মুখ্য সমন্বয়ক রাতুল সরকার বলেন, গত সেপ্টেম্বর থেকে এর কাজ শুরু হয়। মিগুয়েল কাসেল এই প্রকল্পের সাফল্যের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন। বিনা খরচে এই আবাসিক প্রকল্পটিকে তিনি অনন্য বলে অভিহিত করেছেন।

আরও পড়ুন: পদ্ম সম্মান পাচ্ছেন অশ্বিন-শ্রীজেশ-সহ পাঁচ ক্রীড়াব্যক্তিত্ব

ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (পশ্চিমবঙ্গ) সচিব অনির্বাণ দত্ত বলেন, সর্বান্তঃকরণে এই উদ্যোগকে সমর্থন করছি। পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন স্কুলের প্রধান শিক্ষক রণজিৎকুমার সামন্ত বলেন, স্কুলের জন্য এটি ঐতিহাসিক মুহূর্ত। পিংলার কোঅর্ডিনেটর চণ্ডীচরণ সামন্ত বলেন, এই উদ্যোগকে সফল করতে আমরা সবাই কঠোর পরিশ্রম করছি। উল্লেখ্য ভবানীপুর এফসি প্রো ইন্ডিয়া গত জুলাই মাসে মালয়েশিয়ায় অনূর্দ্ধ ১৪ ক্যাটেগরিতে লা লিগা ইযুথ টুর্নামেন্টে জয়ী হয়। লা লিগা অ্যাকাদেমি ভারতে স্পেনের ধাঁচে ফুটবলার তৈরি করতে চায় বলে আগেই জানিয়েছিল।

দেখুন অন্য খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO