Sunday, May 17, 2026
HomeScrollরাজস্থানের ম্যানেজারকে নোটিস দিল দুর্নীতিদমন শাখা!
Rajasthan Royals

রাজস্থানের ম্যানেজারকে নোটিস দিল দুর্নীতিদমন শাখা!

রাজস্থানের ম্যানেজারের বিরুদ্ধে দ্রুত তদন্ত শুরু হতে পারে

ওয়েব ডেস্ক : অতীতে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে। তার জন্য নির্বাসিত হতে হয়েছে এই দলকে। কিন্তু ২০২৬ সালের আইপিএলে (IPL 2026) ফের একবার বিতর্কে জড়াল বৈভব সূর্যবংশীর দল। এবার ম্যাচ চলাকালীন মোবাইল ব্যবহার করার অভিযোগ উঠেছে রাজস্থানের ম্যানেজার রোমি ভিন্ডেরের (Romi Bhinder) বিরুদ্ধে। তা করে নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ নিয়ে রাজস্থানের ম্যানেজারকে নোটিস দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, এই ঘটনার দ্রুত তদন্ত শুরু হতে পারে।

সূত্রের খবর, রাজস্থানের ম্যানেজারকে ইতিমধ্যে বিসিসিআইয়ের (BCCI) দুর্নীতি ও নিরাপত্তা বিভাগের তরফে নোটিস পাঠানো হয়েছে। রোমি ভিন্ডেরের বিরুদ্ধে অভিযোগ, ম্যাচ চলাকালীন তিনি ডাগআউটে বসে মোবাইল ব্যবহার করছিলেন। সেই কারণে নোটিস পাঠিয়ে জবাব তলব করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার এই উত্তর দিতে বলা হয়েছে।

আরও খবর : এই প্রথম পুরুষ দলের দায়িত্ব নিলেন মহিলা কোচ!

এ নিয়ে আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অরুণ ধুমল বলেছেন, আমরা এই ঘটনা তদন্তের জন্য দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিটকে (ACSU) নির্দেশ দিয়েছি। এই ঘটনা নিয়ে রিপোর্ট প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতে রাজস্থানের ম্যানেজার শাস্তি পাবেন কি না, তা ঠিক হবে।

বলে রাখা দরকার, আইপিএলে কোনও রকমের ম্যাচ গড়াপেটা রুখতে ম্যাচ চলাকালীন মোবাইল ফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। ডাগআউট বা ড্রেসিংরুমে ও মোবাইল ব্যবহারের উপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে দলের ম্যানেজার এবং মিডিয়া ম্যানেজার মোবাইল সঙ্গে রাখতে পারবেন। কিন্তু তা ব্যবহার করা যাবে নির্দিষ্ট জায়গাতে। সূত্রের খবর, শারীরিক সমস্যার কারণে রাজস্থানের ম্যানেজার রোমি ভিন্ডের মোবাইল সঙ্গে নিয়ে গিয়েছিলেন। তবে ঘটনায় বোর্ড কী সিদ্ধান্ত নেন, সেটাই এখন দেখার।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot