Wednesday, August 12, 2026
HomeScrollচোটে ছিটকে গিয়েছেন বুমরা, শ্রীলঙ্কা সফরের ভারতীয় টেস্ট দলে প্রথমবার সুযোগ আকিব...
Auqib Nabi

চোটে ছিটকে গিয়েছেন বুমরা, শ্রীলঙ্কা সফরের ভারতীয় টেস্ট দলে প্রথমবার সুযোগ আকিব নবির

বাঁ হাঁটুর চোটে খেলতে পারবেন না জসপ্রীত বুমরা, জম্মু-কাশ্মীরের তরুণ পেসারকে দলে নিল বিসিসিআই

ওয়েব ডেস্ক : শ্রীলঙ্কার (Srilanka) বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে বড় ধাক্কা খেল ভারতীয় দল (Team India)। বাঁ হাঁটুর চোট পুরোপুরি সেরে না ওঠায় তারকা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্তে প্রথমবার ভারতীয় সিনিয়র দলে সুযোগ পেলেন জম্মু-কাশ্মীরের তরুণ পেসার আকিব নবি (Auqib Nabi)। ১৫ আগস্ট গলে শুরু হবে এই সিরিজ।

টি-২০ বিশ্বকাপের সময় থেকেই হাঁটুর চোটে ভুগছিলেন বুমরা। প্রায় দু’বছর পর ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও মাত্র দুটি ম্যাচ খেলেই ফের অস্বস্তি অনুভব করেন। এরপর শেষ ওয়ানডে থেকে ছিটকে যান বুমরা (Jasprit Bumrah)। দীর্ঘমেয়াদি ফিটনেসের কথা মাথায় রেখে তাঁকে শ্রীলঙ্কা সফর থেকেও বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

আরও খবর : শ্রীলঙ্কা সিরিজের আগেই বড় ধাক্কা! ছিটকে গেলেন জসপ্রীত বুমরাহ

এদিকে আকিব নবি (Auqib Nabi) ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলের দরজায় কড়া নাড়ছিলেন। গত দুই রঞ্জি ট্রফি মরশুমে তিনি নিয়েছেন ১০৪টি উইকেট। শুধু ২০২৫-২৬ মরশুমেই নিয়েছেন ৬০টি উইকেট। যা জম্মু-কাশ্মীরকে প্রথমবার রঞ্জি ট্রফি জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরেও দুটি প্রথম শ্রেণির ম্যাচে ছয়টি উইকেট নিয়েছিলেন তিনি।

বুমরার চোটের পাশাপাশি ভারতীয় শিবিরে আরও একাধিক ফিটনেস সমস্যা রয়েছে। হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দরও চোটের কারণে সফর থেকে ছিটকে গিয়েছেন। অন্যদিকে, সাই সুদর্শনের প্রথম টেস্টে খেলা এখনও ফিটনেস পরীক্ষার ওপর নির্ভর করছে।

ভারতের টেস্ট দল

শুভমন গিল (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্ত, সাই সুদর্শন (ফিটনেস সাপেক্ষে), ধ্রুব জুরেল, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মানব সুথার, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনূর ব্রার, দেবদত্ত পাডিক্কাল, সারাংশ জৈন, আকিব নবি।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor