HomeScrollবয়স নিয়ে বড় গরমিল, ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের বাংলার স্পিনার রোহিত যাদবকে ২...
BCCI

বয়স নিয়ে বড় গরমিল, ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের বাংলার স্পিনার রোহিত যাদবকে ২ বছরের নিষেধাজ্ঞা BCCI-এর

শ্রীলঙ্কা সফরে নথি যাচাইয়ের সময় সামনে আসে বয়সের অসঙ্গতি; তিনটি জন্ম শংসাপত্রে ২০০৭, ২০০৯ ও ২০১০ সাল উল্লেখ থাকায় কড়া পদক্ষেপ বোর্ডের

ওয়েব ডেস্ক : ভারতীয় ক্রিকেটে বয়স সংক্রান্ত নথির গরমিল নিয়ে ফের বড়সড় পদক্ষেপ। বাংলার লেগস্পিনার রোহিত যাদবকে দু’বছরের জন্য নিষিদ্ধ করল BCCI। ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের হয়ে শ্রীলঙ্কা সফরের পর তাঁর নথিপত্র খতিয়ে দেখার সময় বয়স নিয়ে একাধিক অসঙ্গতি সামনে আসে।

রোহিতের কাছে থাকা তিনটি জন্ম শংসাপত্রে জন্মসাল হিসেবে যথাক্রমে ২০০৭, ২০০৯ এবং ২০১০ উল্লেখ ছিল। ফলে বয়সভিত্তিক ক্রিকেটে তাঁর যোগ্যতা নিয়েই প্রশ্ন ওঠে। আধার কার্ডের নথিতেও একাধিক সময়ে ভিন্ন জন্মসালের তথ্য পাওয়া যায় বলে জানা গিয়েছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলও আগে থেকেই বিষয়টি নিয়ে সতর্ক ছিল। বয়স সংক্রান্ত অসঙ্গতির কারণে তাঁকে জুনিয়র দলের বাইরে রাখা হয়েছিল এবং পরে বিষয়টি BCCI-কে জানানো হয়। এবার তাঁকে ঘরোয়া ক্রিকেটে দু’বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সংশ্লিষ্ট সব রাজ্য ক্রিকেট সংস্থাকেও বিষয়টি জানানো হয়েছে।

আরও খবর : এক-দু’বছরেই হারিয়ে যেতে পারে বৈভব? শচীনের উদাহরণ টেনে তরুণ তারকাকে বড় বার্তা BCCI-এর

এর মধ্যেই রোহিতের কেরিয়ারে এই সিদ্ধান্ত বড় ধাক্কা হয়ে এল। জুলাইয়ে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে খেলেছিলেন তিনি। সেখানে ছ’টি উইকেট নেওয়ার পাশাপাশি একটি টেস্ট জিততেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের আসন্ন সিরিজের দলেও জায়গা পেয়েছিলেন রোহিত।

তবে শুধু রোহিত নন, বয়স ও নথি সংক্রান্ত গরমিলের বিরুদ্ধে বড়সড় অভিযান শুরু করেছে CAB। ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ মরশুমে কোনও প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন বা ট্রান্সফারের জন্য মোট ৬২ জন ক্রিকেটারকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য রবি কুমারও।

[youtube-feed feed=1]
Read More

Latest News