HomeScrollপরের মরসুমেই কি শেষবার মাঠে নামবেন পর্তুগিজ মহাতারকা? ১০০০ গোলের মাইলফলক ছোঁয়ার...
Cristiano Ronaldo Retirement

পরের মরসুমেই কি শেষবার মাঠে নামবেন পর্তুগিজ মহাতারকা? ১০০০ গোলের মাইলফলক ছোঁয়ার আগেই অবসরের জল্পনা

জীবনের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন ৪১ বছরের রোনাল্ডো

ওয়েব ডেস্ক : ফুটবলজগতে বড়সড় জল্পনা তৈরি করে অবসরের ইঙ্গিত দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। পর্তুগিজ মহাতারকা জানিয়েছেন, ২০২৬-২৭ মরসুমই সম্ভবত তাঁর পেশাদার ফুটবল কেরিয়ারের শেষ মরসুম হতে চলেছে। দীর্ঘ ২৫ বছরের কেরিয়ারের পর এবার নতুন জীবনের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন ৪১ বছরের রোনাল্ডো।

ভোগ-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনাল্ডো (Cristiano Ronaldo) বলেন, “সম্ভবত এটাই আমার ফুটবলের শেষ বছর। আমি চাই, দারুণ একটি উত্তরাধিকার রেখে যেতে।” তবে অবসরের নির্দিষ্ট সময় বা দিনক্ষণ জানাননি তিনি। ফুটবল ছেড়ে দেওয়ার পর নিজের সময় ভ্রমণ, প্যাডেল খেলা এবং পরিবারের সঙ্গে কাটানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন পর্তুগিজ তারকা।

আরও খবর : রোনাল্ডোর বিয়েতে পরিবারই অনুপস্থিত! ৩০ সেকেন্ড আগে খবর পেয়েছিলেন মা-ভাইবোন?

এদিকে রোনাল্ডোর (Cristiano Ronaldo) সামনে এখন রয়েছে এক বিরাট মাইলফলক। পেশাদার কেরিয়ারে এখনও পর্যন্ত তাঁর গোলসংখ্যা ৯৭৬। অর্থাৎ ১০০০ গোলের ঐতিহাসিক নজির থেকে আর মাত্র ২৪ গোল দূরে রয়েছেন তিনি। সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের হয়ে খেলা রোনাল্ডো সম্প্রতি ২০২৬ ফিফা বিশ্বকাপেও পর্তুগালের হয়ে মাঠে নেমেছেন।

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে শুরু করে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং আল-নাসর—দীর্ঘ কেরিয়ারে একের পর এক সাফল্য পেয়েছেন রোনাল্ডো। পাঁচটি ব্যালন ডি’অর, চারটি চ্যাম্পিয়ন্স লিগ এবং পর্তুগালের হয়ে ইউরো জয় তাঁর বর্ণময় কেরিয়ারের অন্যতম বড় অর্জন। এবার ফুটবলকে বিদায় জানানোর আগে ১০০০ গোলের মাইলফলক ছুঁতে পারবেন কি না, সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।

[youtube-feed feed=1]
Read More

Latest News