ওয়েব ডেস্ক : আর কয়েকমাস পরে শুরু হয়ে যাবে মেগা টুর্নামেন্ট আইপিএল (IPL)। তার আগে নতুন জার্সি প্রকাশ্যে আনল চেন্নাই সুপার কিংস (CSK)। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল নতুন জার্সির (New Jersey) ব্যাপারে ৭.০৭ মিনিটে পোস্ট করা হয়েছিল। ফলে অনেকে মনে করছেন, এক্ষেত্রে দলের তরফে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেই (Mahendra Singh Dhoni) বিশেষ সম্মান জানানো হয়েছে। আর ৭ সংখ্যার সঙ্গে মাহির যোগ সকলেরই জানা। কারণ দেশের হয়ে যখন খেলতেন তখন তাঁর জার্সি নম্বর ছিল ৭। নতুন জার্সির সামনে দেখা যাবে সেনাবাহিনীর পোশাকের রং-ও।
গত আইপিএল ভালো যায়নি সিএসকে-র (CSK)। গত পাঁচবারের চ্যাম্পিয়ন যেতে পারেননি নকআউটে। ফলে দশম স্থানে শেষ করে তারা। আর তার পরেই নিলাম থেকে দলে একাধিক পরিবর্তন করে চেন্নাই। তবে চেন্নাই সুপার কিংসের মুখ এখনও একজনই। মহেন্দ্র সিং ধোনি। আর ইতিমধ্যে আইপিএল-এর প্রস্তুতিও শুরু করে দিয়েছে সিএসকে শিবির।
আরও খবর : ফের মাঠে নামতে চলেছেন বিরাট-রোহিত! কাদের বিরুদ্ধে খেলবেন?
সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। যেখানে ধোনি এবং রুতুরাজ গায়কোয়াড়কে ব্যাট করতে দেখা গিয়েছে। শুধু তাঁরা নয়, এই অনুশীলনে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেটারদের প্রায় সকলেই। আয়ুষ মাত্রে, কার্তিক শর্মা ও প্রশান্ত বীর, উর্ভিল প্যাটেল, গুরজাপনিত সিংরা নেমে পড়েন সিএসকে’র নেটে। তবে বিদেশি খেলোয়াড়রা এখনও সিএসকে শিবিরে যোগ দেননি।
This is why Chennai Super Kings (@ChennaiIPL) are NOT just a cricket team – they’re a whole BRAND🦁💛
“#DENCOMING CHAPTER: THE JERSEY HEIST”🔥
While other franchises drop plain jersey reveals, CSK drops a CINEMATIC UNIVERSE.
Just look at this edit. LOOK AT IT👇
Every single… pic.twitter.com/2nK7YkW8rT
— Sagar Khandelwal (@Khandelw13Sagar) March 1, 2026
কারণ অনেকে ব্যস্ত রয়েছেন টি২০ বিশ্বকাপ খেলতে। সঞ্জু স্যামসন, শিবম দুবেও বিশ্বকাপ খেলছেন। আর এই টুর্নামেন্ট শেষ হলে তাঁরা শিবিরে যোগ দিতে পারেন। তবে এসবের মাঝে সিএসকে তাদের নতুন জার্সি প্রকাশ্যে আনল। আর তাতে সম্মান জানানো হল ভারতের পাশাপাশি সিএসকে-র সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি-কে।
দেখুন অন্য খবর :







