Friday, July 17, 2026
HomeBig newsএই রথযাত্রা শেষযাত্রা, বি/না/শযাত্রা, বিজেপির রথ নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী
Mamata Banerjee

এই রথযাত্রা শেষযাত্রা, বি/না/শযাত্রা, বিজেপির রথ নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

সঙ্কটে গণতন্ত্রের অধিকার, আমি রাজ্যের মানুষের জন্য ভাবি

ওয়েবডেস্ক-  নেতাজি ইন্ডোরে (Netaji Indoor) মিলন উৎসব (Milan Festival)  থেকে ফের নির্বাচন কমিশনকে (Election Commission)  চাঁচাছোলা ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রীর (Cm Mamata Banerjee) । এদিন তিনি মঞ্চ থেকে বলেন, মুখ্য নির্বাচন কমিশনারকে (Election Commission)  ফের ‘ভ্যানিশ কুমার’ বলে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) রাজ্যের মানুষদের ভ্যানিশ করে দিচ্ছে। আমাদের সংবিধান সঙ্কটে। মানুষের গণতন্ত্রের অধিকার সঙ্কটে। আমি এর নিন্দা করি। কারণ আমি রাজ্যের মানুষের জন্য ভাবি। যারা ভুক্তভোগী আমি তাদের কথা ভাবি। তাদের কী দোষ, প্রশ্ন ছুঁড়ে দেন মুখ্যমন্ত্রী।

তারা তাদের তাদের সবকিছু তথ্য জমা দিয়েছে। কমিশনের দিকে প্রশ্ন, আপনার ৫৮ লক্ষের বেশি নাম বাদ দিলেন? কোনও যাচাইকরণ ছাড়াই? মুখ্যমন্ত্রী বলেন, আজ আমার কাছে খবর এসেছে, কাল একজন বিএলও ডেথ হয়েছে। একজনের ব্রেন স্ট্রোক হয়ে গেছে, যার নাম ডাউটে এসেছে। এই গাফিলতি কার? বিএলও আর ইআরও রা  রাতদিন পরিশ্রম করেছে, চার মাস ধরে কঠিন পরিশ্রম করছে, আর আপনাদের মাইক্রো অবজারভাররা, দিল্লি পার্টি অফিস থেকে আপনারা নাম কেটেছেন। আর এখানে এসে পাইভস্টার হোটেল নিয়ে এসে রথযাত্রা করছে। এই রথযাত্রাই শেষযাত্রা হবে, আপনার বিনাশযাত্রা হবে।

আরও পড়ুন-  দ্বিতীয় দফায় রাজ্যে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জানিয়েও দিল কমিশন

কেন্দ্র ও কমিশনের দিকে ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এরা অমানবিক,  ভিনডিকটিভ কাজ করছে। ভীরু মানুষ পিছন থেকে লড়াই করে। ওরা জেনেশুনে নাম কেটেছে। আমার ভবানীপুর ছোট একটা কেন্দ্র। সেই কেন্দ্র থেকেও ৬০ হাজার ভোটারের নাম কাটা হয়েছে। কিন্তু তার পরেও আমি বলছি, ভবানীপুর থেকে জিতব, এক ভোটে হলেও জিতব। মুখ্যমন্ত্রী বলেন, আমার বিশ্বাস আছে ভগবানে, বিশ্বাস আছে মায়ের উপর, বিশ্বাস আছে হিন্দু, মুসলিম, বৌদ্ধদের প্রতি। আমি ধরনায় বসব, আমায় মোরাল সাপোর্ট দেবেন।’’

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot