Friday, April 17, 2026
HomeScroll'দিদির নয়, ভাইপোর শাসন হবে!' তৃণমূলকে ভোট না দেওয়ার যুক্তি শাহের
Amit Shah

‘দিদির নয়, ভাইপোর শাসন হবে!’ তৃণমূলকে ভোট না দেওয়ার যুক্তি শাহের

ফের একবার অনুপ্রবেশকারী ইস্যুতে সরব হন শাহ

ওয়েব ডেস্ক: বাংলায় যে বিজেপি সরকার গড়ছে সে নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি। পরিবর্তন যাত্রায় (BJP Paribartan Yatra) রাজ্যে এসে অমিত শাহ (Amit Shah) গলায় শোনা গেল তেমনই সুর। সোমবার রায়দিঘিতে যাত্রার সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহের সঙ্গে ছিলেন সুকান্ত মজুমদার।সেই সভা থেকে তৃণমূল কংগ্রেসকে ভোট না দেওয়ার সম্পূর্ণ অন্য যুক্তি খাড়া করেছেন তিনি। বললেন ‘দিদির নয়, ভাইপোর শাসন হবে!’। এমন মন্তব্য করেছেন শাহ যা তৃণমূলের (TMC) অন্দরেই জল্পনা বাড়িয়ে দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

সামনেই বঙ্গ বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার আগে নেতাকর্মীদের চাঙ্গা করতে রাজ্যজুড়ে ‘পরিবর্তন যাত্রা’ শুরু করেছে বিজেপিতে। ২৯৪ টি আসনেই এই যাত্রা হবে।সেখান থেকে শিক্ষক দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে তৃণমূল সরকারকে আক্রমণ শানান তিনি। পাশাপাশি কেন ‘পরিবর্তন যাত্রা’ তাও ব্যাখ্যা করেন শাহ। রাজ্যের আমজনতার উদ্দেশে অমিত শাহর বার্তা, ”এবার তৃণমূল কংগ্রেসকে (TMC) ভোট দিলে বড় ভুল করবেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নয়, ভাইপোর (পড়ুন অভিষেক বন্দ্যোপাধ্যায়) শাসন হবে!” শাহের এও দাবি, বাংলার ভাল করা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যই নয়। তিনি আদতে অভিষেককে (Abhisekh Banerjee) মুখ্যমন্ত্রী বানাতে চান। এই পারিবারিক-রাজনীতি বিজেপিতে হয় না বলেই স্পষ্ট করেন তিনি। বলেন, দলের সাধারণ কর্মীও একদিন মুখ্যমন্ত্রী হতে পারেন – এটা একমাত্র বিজেপিতেই সম্ভব।

আরও পড়ুন: ১ ভোট হলেও ভবানীপুর থেকে আমি জিতব, কনফিডেন্ট মমতা

ফের একবার হিন্দু শরণার্থীদের পাশে থাকার বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তফসিলি অধ্যুষিত মথুরাপুরের সভা থেকে তাঁর মন্তব্য,বিজেপি সরকার রয়েছে। একজন হিন্দু শরণার্থীর নাগরিকত্ব যাবে না।দুর্নীতির প্রসঙ্গ থেকে নারী নিরাপত্তা, অনুপ্রবেশ থেকে এসআইআর (West Bengal SIR) ইস্যু – বাংলার শাসক দলকে আক্রমণ করতে কোনও কিছু বাকি রাখেননি অমিত শাহ। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শাহ এও বলেন, তাঁর নেতৃত্বে পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়েছে, এখনও চলছে। বাংলা তো বটেই, সারা দেশে যে পরিবারতন্ত্র চলছে তা থামাতে হবে – তাই বিজেপিকে ক্ষমতায় আনা প্রয়োজন।শাহের দাবি, একেবার পরিকল্পনাকে হুমায়ুন কবীরকে দল থেকে বের করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাতে বাংলায় মসজিদ তৈরি করা যায় কিন্তু রাজ্যের মানুষ তাঁর ওপর রুষ্ঠ না হন। কিন্তু শাহের কটাক্ষ, ”মমতাদি, বাংলার হিন্দু-মুসলমান দু-পক্ষই আপনাকে খুব ভাল করে চিনে গেছে। এবার আর তাঁদের বোকা বানানো যাবে না।”

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor