Wednesday, March 18, 2026
HomeScrollবিশ্বকাপ এবার ইউটিউবেও, নতুন চুক্তি ফিফার
FIFA World Cup 2026

বিশ্বকাপ এবার ইউটিউবেও, নতুন চুক্তি ফিফার

ইউটিউবেই বিশ্বকাপের স্বাদ, নতুন উদ্যোগ ফিফার

ওয়েব ডেস্ক : সামনেই ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026)। ইতিমধ্যে ইতিমধ্যে বিশ্বের একাধিক দল প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিন্তু এর মাঝেই নয়া চমক নিয়ে এল ফিফা ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা (FIFA)। এসন্ন বিশ্বকাপ এবার দেখা যাবে ইউটিউবেও (Youtube)। এমনই নাকি এক চুক্তি সেরে ফেলেছে ফিফা।

এই চুক্তির ফলে বিশ্বকাপের ম্যাচের কিছু অংশ সরাসরি ইউটিউবেও (Youtube) দেখা যাবে। মনে করা হচ্ছে, তরুণ দর্শকদের কাছে জনপ্রিয় এই প্রতিযোগিতা পৌঁছে দিতেই এমন উদ্যোগ নিয়েছে ফিফা। নতুন চুক্তি অনুযায়ী, ব্রডকাস্টাররা ম্যাচের প্রথম ১০ মিনিট নিজেদের ইউটিউব চ্যানেলে সম্প্রচার করতে পারবে। আশা করা হচ্ছে, এই ঝলক দেখেই দর্শকদের আগ্রহ বাড়বে এবং তারা পরবর্তী অংশ টিভি বা অন্যান্য মাধ্যমে দেখবে।

আরও খবর : কুলদীপ-বংশিকার বউভাত যেন চাঁদের হাট! কারা কারা এলেন?

শুধু তাই নয়, নির্দিষ্ট কিছু ম্যাচ সম্পূর্ণভাবেও ইউটিউবেও (Youtube)দেখানোর সুযোগ দেওয়া হবে। পাশাপাশি, ফিফা তাদের পুরনো বিশ্বকাপ ম্যাচগুলিও ইউটিউবে ছেড়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। তবে কত টাকার বিনিময়ে এই চুক্তি হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

অন্যদিকে ইরান ও ইজরায়েল-আমেরিকার মধ্যে চলমান সংঘর্ষ নিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। ইরানের অংশগ্রহণ নিয়ে এখনও প্রশ্ন রয়ে গিয়েছে। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দনিয়ামালি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে জাতীয় দল বিশ্বকাপে অংশ নেওয়ার মতো অবস্থায় নেই। এছাড়াও, নিরাপত্তা ইস্যুতে ইরান তাদের ম্যাচ যুক্তরাষ্ট্রের বদলে মেক্সিকোতে আয়োজনের আবেদন করেছিল। তবে ফিফা সেই প্রস্তাব নাকচ করেছে বলেই সূত্রের খবর।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor