Monday, March 16, 2026
HomeScrollকীর্তির সমালোচনার জবাব দিলেন গম্ভীররা! পুজো দিলেন সিদ্ধিবিনায়ক মন্দিরে
Team India

কীর্তির সমালোচনার জবাব দিলেন গম্ভীররা! পুজো দিলেন সিদ্ধিবিনায়ক মন্দিরে

ভারতের প্রাক্তন ক্রিকেটারের সমালোচনাকে আমল দিতে নারাজ ভারতীয় দল!

ওয়েব ডেস্ক : সম্প্রতি টি২০ বিশ্বকাপ জিতেছে ভারত (India)। তার পরেই অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও আইসিসি চেয়ারম্যান জয় শাহ (Jay Shah) ট্রফি নিয়ে গিয়েছিলেন আমদাবাদের হনুমান মন্দিরে। কিন্তু তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য তথা প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ (Kirti Azad)। কিন্তু, এই সমালোচনাকে ‘নো কেয়ার’ দেখিয়ে এবার সিদ্ধিবিনায়ক মন্দিরে গেলেন সূর্যকুমাররা।

হনুমান মন্দিরে ট্রফি নিয়ে যার পর কীর্তি (Kirti Azad) বলেছিলেন, এই বিশ্বকাপ গোটা দেশের। সব ধর্মেরও। কিন্তু ট্রফি নিয়ে শুধু মন্দিরে গিয়ে ধর্মের ভেদাভেদ করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন তিনি। যা নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) থেকে শুরু করে হরভজন সিংহ ভারতের প্রাক্তন ক্রিকেটারের সমালোচনার প্রতিবাদ জানিয়েছিলেন। এমনকি কীর্তির মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তাঁরা।

আরও খবর : হঠাৎ মাহিকা শর্মাকে নিয়ে কাটাছেঁড়া সমাজমাধ্যমে! কারণ কী?

কিন্তু ভারতের প্রাক্তন তারকার সমালোচনা সত্বেও, এবার মুম্বইয়ের (Mumbai) সিদ্ধিবিনায়ক মন্দিরে ট্রফি নিয়ে গিয়ে পুজো দিলেন গম্ভীর, সূর্য ও জয় শাহরা। এমনকি ট্রফিতে মালা পরিয়ে সিদ্ধিদাতার আশির্বাদও নেওয়া হয়।

অন্যদিকে, ভারতের প্রাক্তন ক্রিকেটারের সমালোচনাকে আমল দিতে নারাজ ভারতীয় দল। ধর্মের সঙ্গে ক্রিকেটকে মিশিয়ে ফেলা যে একদম উচিত নয়, তা বুঝিয়ে দিলেন গম্ভীররা। এদিকে বিশ্বকাপ চলাকলীনও একাধিক মন্দিরে পুজো দিয়ে আশির্বাদ নিয়েছেন গম্ভীররা। এমনকি কলকাতায় সেমিফাইনালের আগে কালীঘাটে গিয়ে পুজোও দেন তিনি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88