Tuesday, March 3, 2026
HomeScrollসিরিজ জিততে পুজো! ভোররাতে মহাকাল মন্দিরে গম্ভীর, দেখুন ভিডিও
Gautam Gambhir

সিরিজ জিততে পুজো! ভোররাতে মহাকাল মন্দিরে গম্ভীর, দেখুন ভিডিও

বছরের প্রথম সিরিজে আপাতত সমানে-সমানে দাঁড়িয়ে ভারত ও নিউজিল্যান্ড

ওয়েব ডেস্ক: বছরের প্রথম সিরিজে (IND vs NZ) আপাতত সমানে-সমানে দাঁড়িয়ে ভারত ও নিউজিল্যান্ড। ওডিআই সিরিজের প্রথম একজোড়া ম্যাচে একটি করে জিতেছে দুই দলই। ফলে রবিবার ইন্দোরেই (Indore ODI) ফয়সালা হতে চলেছে এই দ্বিপাক্ষিক সিরিজের। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই ভগবান শিবের শরণাপন্ন হলেন ভারতীয় দলের (India Cricket Team) প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

শুক্রবার ভোরে উজ্জয়নের (Ujjain) ঐতিহ্যবাহী মহাকালেশ্বর মন্দিরে (Mahakaleshwar Temple) যান গৌতম গম্ভীর। সেখানে তিনি ভস্ম আরতিতে অংশ নেন এবং পুজো দেন। দ্বাদশ জ্যোর্তিলিঙ্গের অন্যতম এই মন্দিরে গম্ভীরের উপস্থিতির ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। পুজো শেষে গম্ভীর বলেন, “এখানকার ব্যবস্থা খুব ভাল। খুব ভালভাবে দর্শন করেছি। আমি আত্মবিশ্বাসী, আমাদের দল আবার জয়ের পথে ফিরবে।”

আরও পড়ুন: জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?

আসলে গৌতম গম্ভীর দেশের যে শহরেই যান না কেন, সেখানকার বিখ্যাত মন্দিরে পুজো দেওয়া তাঁর বহুদিনের অভ্যেস। কলকাতায় এলে যেমন তিনি কালীঘাটে যান, তেমনই ইন্দোরের ম্যাচের আগে বৃহস্পতিবার রাতে উজ্জয়নে পৌঁছে শুক্রবার সকালে মহাকালেশ্বর মন্দিরে পুজো সারেন তিনি।

এদিকে তিন ম্যাচের ওডিআই সিরিজ বর্তমানে ১-১ সমতায় রয়েছে। ভদোদরায় প্রথম ম্যাচ জেতার পর দ্বিতীয় ম্যাচে রাজকোটে হারতে হয়েছে ভারতীয় দলকে। এই ম্যাচে লোকেশ রাহুল সেঞ্চুরি করলেও বড় রান পাননি রোহিত, কোহলি, শ্রেয়সরা। আর এই সিরিজ জিততে হলে রবিবার ইন্দোরে যে সকলকেই নিজের সেরাটা দিয়ে খেলতে হবে, তা আপাতত নিশ্চিত।

দেখুন আরও খবর:

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola Depobos