Friday, June 12, 2026
HomeScrollপদ্মশ্রী পেলেন হরমনপ্রীত, কিন্তু সম্মান গ্রহণে কেন এলেন না রোহিত?
Padma Shri

পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত, কিন্তু সম্মান গ্রহণে কেন এলেন না রোহিত?

পদ্ম সম্মান প্রাপকদের মধ্যে ছিলেন রোহিত-হরমনপ্রীত সহ মোট ৯ জন

ওয়েব ডেস্ক : সোমবার পদ্মসম্মানে ভূষিত হলেন ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। এদিন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর (Droupadi Murmu) হাত থেকে পদ্মশ্রী (Padma Shri) সম্মান গ্রহণ করে তিনি। তবে এদিন পদ্ম সম্মান গ্রহণ করলেন না ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। মূলত, এবার পদ্ম সম্মান প্রাপকদের মধ্যে ছিলেন রোহিত-হরমনপ্রীত সহ মোট ৯ জন। কিন্তু প্রশ্ন হচ্ছে এই সম্মান গ্রহণে কেন এলেন না রোহিত?

সোমবার ২ জন পদ্মবিভূষণ, ৬ জন পদ্মভূষণ ও ৫৮ জন পদ্মশ্রী’র (Padma Shri) হাতে এই সম্মান তুলে দেন রাষ্ট্রপতি। গত বছর ভারতের মাটিতে প্রথমবার মহিলাদের বিশ্বকাপ জিতেছে ভারত। সেই জয়ী দলকে নেতৃত্ব দিয়েছিলেন হরমনপ্রীত।

আরও খবর : আতশকাচের নিচে রাহানে-নায়ারের সিদ্ধান্ত! জমা পড়তে চলেছে রিপোর্ট

তবে এদিন উপস্থিত ছিলেন না রোহিত শর্মা (Rohit Sharma)। ২০২৪ সালে রোহিতের নেতৃত্বে টি২০ বিশ্বকাপ জিতেছিল রোহিত। ২০২৫ সালে তাঁর নেতৃত্বেই ভারত জেতে চ্যাম্পিয়ন্স ট্রফি। এদিকে রবিবার আইপিএল ম্যাচ খেলেছেন রোহিত। সেই সময়সূচীর কারণে এদিন তিনি সম্মান গ্রহণ করতে হাজির হতে পারেননি। তবে অন্য একটি অনুষ্ঠানে এই বিশেষ সম্মান তুলে দেওয়া হবে ভারতের প্রাক্তন অধিনায়কের হাতে।

এদিকে একমাত্র ক্রীড়াবিদ হিসাবে দেশের তৃতীয় সর্বোচ্চ সম্মান পদ্মভূষণ পাচ্ছেন বিজয় অমৃতরাজ। এর আগে পদ্মশ্রী ও অর্জুন পুরস্কারও পেয়েছিলেন তিনি। এছাড়া ভারতীয় মহিলা হকি দলের গোল কিপার সবিতা পুনিয়া পাচ্ছেন পদ্মশ্রী সম্মান। প্রাক্তন কুস্তি কোচ ভ্লাদিমির মেস্তভিরিশভিকেও মরণোত্তর পদ্মশ্রী দেওয়া হচ্ছে। তামিলনাড়ুর সিলামবাম মার্শাল আর্টে বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন কে পাজানিভেল। এছাড়া বুন্দেলখণ্ডের মার্শাল আর্ট বুন্দেলি ওয়ারে অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন ভগবানদাস রায়কর।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d