Friday, March 27, 2026
HomeScrollICC-PCB বৈঠক, ভারতের বিরুদ্ধে খেলবে পাকিস্তান!
ICC

ICC-PCB বৈঠক, ভারতের বিরুদ্ধে খেলবে পাকিস্তান!

১৫ ফেব্রুয়ারি কলম্বোতে দুই দেশ মুখোমুখি হবে বলেই জানা যাচ্ছে!

ওয়েব ডেস্ক : শুরু হয়ে গিয়েছে টি২০ বিশ্ব (T20 world cup 2026)। কিন্তু এই টুর্নামেন্টে অব্যাহত রয়েছে পাকিস্তানের (Pakistan) নাটক। তারা বিশ্বকাপ খেলার কথা জানালেও, ভারতের (India) বিরুদ্ধে খেলবে না বলেই জানিয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে বৈঠক করল আইসিসি (ICC)। সূত্রের খবর, তার পরেই ভারতের বিরুদ্ধে খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ফলে ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে দুই দেশ মুখোমুখি হবে বলেই জানা যাচ্ছে।

টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন বলছে, লাহারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) সঙ্গে বৈঠক করেন আইসিসি-র (ICC) ডেপুটি চেয়ারম্যান ইমরান খোয়াজা। তবে অবাক করা বিষয় হল, এই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলামও। রিপোর্টে বলা হয়েছে, আইসিসি পিসিবি-কে সতর্ক করে জানিয়েছে, তারা যদি ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করে তাহলে পাকিস্তানের উপর কড়া নিষেধজ্ঞা চাপানো হতে পারে। আর্থিক ক্ষতিও হতে পারে বলেও জানানো হয়েছে। সূত্রের খবর, এই আলোচনার পরেই ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে রাজি হয়েছে পাকিস্তান।

আরও খবর : পাকিস্তানকে রাজি করাতে এবার সরাসরি আসরে নামল ICC!

রিপোর্টে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা পিসিবি-র (PCB) কাছে জানতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে কেন নিয়ম ভাঙার অভিযোগ আনা হবে না? ভারতের বিরুদ্ধে ম্যাচ কেন বয়কট করছে পাকিস্তান, তা নিয়ে ব্যাখ্যা করতেও বলা হয়। তবে সেই ব্যাখ্যা পাকিস্তান করতে পারেনি বলেই খবর।

এর আগে বাংলাদেশকেও জানানো হয়েছিল, তারা বিশ্বকাপ না খেললে কী কী ক্ষতি হতে পারে। কিন্তু বাংলাদেশে ভারতে না খেলতে চাওয়ায় তাঁদেরকে ছেঁটে ফেলে আইসিসি (ICC)। তেমনই নাকি ম্যাচ না খেললে কী ক্ষতি হতে পারে তা পিসিবিকে জানিয়েছে আইসিসি। তার পরেই পাকিস্তান ভারতের সঙ্গে ম্যাচ খেলতে রাজি হয়েছে বলে সুত্রের খবর।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto