Tuesday, March 17, 2026
HomeScrollপাকিস্তানকে রাজি করাতে এবার সরাসরি আসরে নামল ICC!
T20 World Cup 2026

পাকিস্তানকে রাজি করাতে এবার সরাসরি আসরে নামল ICC!

আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা আলোচনা চালাচ্ছে বলেই খবর

ওয়েব ডেস্ক : আইসিসি-র (ICC) যে কোনও টুর্নামেন্টে সব থেকে বড় হল ভারত-পাকিস্তান ম্যাচ (India vs Pakistan Match)। কারণ এই একটি ম্যাচ থেকেই বিপুল টাকা অর্জন করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সেই কারণে যে কোনও বড় টুর্নামেন্টে দুই দল মুখোমুখি হোক, এমনই সূচি তৈরি করা হয়। কিন্তু, ২০২৬ সালের টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) তৈরি হয়েছে সমস্যা। কারণ এই টুর্নামেন্টে ভারতের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে পাকিস্তান। ফলে দুই দেশের ম্যাচ না হলে বড় ক্ষতি হবে আইসিসি-র। সঙ্গে ক্ষতি হবে সদস্য দেশগুলিরও। এমন অবস্থায় পাকিস্তানকে রাজি করাতে এবার সরাসরি আসরে নামল আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা।

এতদিন ঘুর পথে পিসিবি-কে (PCB) রাজি করাতে আসরে নেমেছিল আইসিসি। কিন্তু তাতেও নিজেদের সিদ্ধান্তে অনড় থেকেছে পাকিস্তান। এমন অবস্থায় এবার আইসিসি নিজেই আসরে নেমেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, পিসিবির সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা আলোচনা চালাচ্ছে বলেই খবর।

আরও খবর : বৈভবের সাফল্যে সন্তুষ্ট নন তাঁর বাবা! ছেলের জন্য কী স্বপ্ন দেখছেন সঞ্জীব সূর্যবংশী?

অন্যদিকে এক কর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক সাক্ষাৎকারে বলেছেন, এই সমস্যার যাতে সমাধান করা যায়, তার জন্য নিয়ম মেনে পদক্ষেপ করবে আইসিসি (ICC)। পাকিস্তান বোর্ডের সঙ্গে আলোচনায় বসবে তারা। অন্যদিকে আইসিসি আগেই জানিয়েছিল, জোর করে ভারতের সঙ্গে ম্যাচ বাতিল করেছে পাকিস্তান। ম্যাচ বাতিলের খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

অন্যদিকে, এই ম্যাচ যদি না হয়, তাহলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে শ্রীলঙ্কা। কারণ কলম্বোয় এই ম্যাচ ১৫ ফেব্রুয়ারি হওয়ার কথা। এর জন্য আগাম পরিকল্পনাও করে রেখেছে দ্বীপরাষ্ট্র। কিন্তু ম্যাচ না হলে আর্থিক ধাক্কা খাবে শ্রীলঙ্কা (Srilanka)। এমন অবস্থায় পিসিবি-কে নিজেদের সিদ্ধান্ত বদল করতে আবেদন জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। জবাবে পিসিবি জানিয়েছে, সরকারের সঙ্গে তারা এ নিয়ে কথা বলবে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88